চোখ ধাঁধানো ও অনিন্দ্য সুন্দর বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ। যার আয়তন ৭২৫ বর্গকিলোমিটার। কাপ্তাই হ্রদ কর্মসংস্থান, জীবন ও জীবিকা করেছে অনেক সমৃদ্ধ। কাপ্তাই হ্রদের চারপাশে রয়েছে বিশাল সবুজ বনভূমি। প্রতিবছর হাজার হাজার টন মাছ আহরন হয় এ কাপ্তাই হ্রদে। কাপ্তাই হ্রদের আহরিত মাছ দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিদেশে। কাপ্তাই হ্রদের পানি ভাসা জমিতে চাষাবাদ করে বছরে কোটি কোটি টাকা আয় করছে কৃষকরা। মৌসুমি সবজি এবং শীতকালীন সবজি, ধান, তরমুজ চাষাবাদে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে কাপ্তাই হ্রদ। কাপ্তাই হ্রদ থেকে প্রায় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। কাপ্তাই হ্রদের আশপাশে গড়ে উঠেছে অসংখ্য পর্যটক কেন্দ্র। পাশাপাশি গড়ে উঠেছে অসংখ্য শিল্প বাণিজ্য। কাপ্তাই হ্রদের বুকে ভাসমান শত শত ইঞ্জিনচালিত বোট, ট্রলার আর স্পিডবোটের চালক ও মালিকদের সংসার বেশ সচ্ছল। কাপ্তাই হ্রদকে কেন্দ্র করে কোটি কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে আলোর ঝিলিক দিচ্ছে কাপ্তাই হ্রদ।

image