🌹ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৬২)
[১৪৩৯ হিজরী সনে প্রকাশিত কিতাব থেকে]
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা অবশ্যই অবশ্যই এ সমস্ত সম্মানিত ছিফত মুবারক সম্পন্না। যার কারণে উনাদেরকে তালাক্বও দেয়া হয়নি এবং পাল্টানোও হয়নি। সুবহানাল্লাহ!
উনাদের মতো এরূপ উত্তম সম্মানিত ছিফত মুবারক সম্পন্না কায়িনাতের বুকে কোনো মহিলা নেই। যার কারণে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন,
يٰـنِسَآءَ النَّبِـىِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ
অর্থ: “হে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিতা নিসা আলাইহিন্নাস সালাম তথা হে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম! আপনারা অন্য কোনো মহিলাদের মত নন।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৩২)