🌹ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৬০)
[১৪৩৯ হিজরী সনে প্রকাশিত কিতাব থেকে]
পঞ্চম সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার অর্থ ও তাফসীর বা ব্যাখ্যা
عَسٰى رَبُّهٗۤ اِنْ طَلَّقَكُنَّ اَنْ يُّبْدِلَهٗۤ اَزْوَاجًا خَيْرًا مِّنْكُنَّ مُسْلِمٰتٍ مُّؤْمِنٰتٍ قٰنِتٰتٍ تٰٓئِبٰتٍ عٰبِدٰتٍ سٰٓئِحٰتٍ ثَيِّبٰتٍ وَّاَبْكَارًا.
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যদি আপনাদেরকে তালাক্ব দেন অর্থাৎ আপনাদেরকে রুখসত দেয়ার ব্যবস্থা করেন, তাহলে যিনি খালিক্ব¡ মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনাকে আপনাদের থেকে উত্তম উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম পাল্টিয়ে দিবেন। উনারা মহান আল্লাহ পাক উনার নিকট আত্মসমর্পণকারিণী হবেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিশ্বাসস্থাপনকারিণী হবেন, প্রত্যেকেই অত্যন্ত অনুগতা হবেন, প্রত্যেকেই তাওবাকারিণী হবেন, প্রত্যেকেই অত্যন্ত ইবাদাতকারিণী হবেন, প্রত্যেকেই অনেক রোযা রাখবেন, অনেকে অকুমারী এবং অনেকে কুমারী হবেন।” সুবহানাল্লাহ!
শব্দার্থ: اِنْ طَلَّقَكُنَّ যদি তিনি আপনাদেরকে তালাক্ব দেন, রুখসত দেয়ার ব্যবস্থা করেন, يُّبْدِلَهٗ তিনি উনাকে পরিবর্তন করে দিবেন, পাল্টিয়ে দিবেন, خَيْرًا উত্তম, مِنْكُنَّ আপনাদের থেকে, مُسْلِمٰتٍ আত্মসমর্পণকারিণী, مُؤْمِنٰتٍ বিশ্বাসস্থাপনকারিণী, قٰنِتٰتٍ অনুগতা, تٰـئِبٰتٍ তাওবাকারিণী, عٰبِدٰتٍ ইবাদাতকারিণী, سٰئِحٰتٍ রোযাদার, ثَيِّبٰتٍ অকুমারী, اَبْكَارًا কুমারী।