🌹ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৫৯)
[১৪৩৯ হিজরী সনে প্রকাশিত কিতাব থেকে]
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন,
وَمَنْ يَّعْصِ اللهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خَالِدِيْنَ فِيْهَا اَبَدًا
অর্থ: “যারা মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের সম্মানিত আদেশ মুবারক অমান্য করে, নাফরমানী করে, (উনাদের বিরোধীতা করে) তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে।” না‘ঊযুবিল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা জিন শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ২৩)
তাহলে কি করে বলা যেতে পারে যে, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা পরস্পর মিলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরোধীতা করেছেন, উনার নাফরমানী করেছেন। না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! যারা এরূপ বলবে, তারা সর্বশেষ স্তরের কাট্টা কাফির ও চির জাহান্নামী হবে।