সাইয়্যিদাতু নিসায়ি ‘আলাল ‘আলামীন, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ্, মুত্বহ্হার, মুত্বহহির, আছ ছমাদ, মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আত তাসি‘য়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত সংক্ষিপ্ত জীবনী মুবারক (১০)
মহাসম্মানিত ও মহাপবিত্র মোহরানা মুবারক
কিতাবে বর্ণিত রয়েছেন,
وَكَانَتْ اُمُّ الْمُؤْمِنِيْنَ سَيِّدَتُنَا حَضْرَتْ اَلتَّاسِعَةُ عَلَيْهَا السَّلَامُ (سَيِّدَتُنَا حَضْرَتْ رَيْحَانَةُ عَلَيْهَا السَّلَامُ) تَقُوْلُ تَزَوَّجَنِىْ رَسوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَهَرَنِىْ مِثْلَ نِسَائِهِ
অর্থ: “মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আত তাসি‘য়াহ আলাইহাস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে মহাসম্মানিত ও মহাপবিত্র ‘আযীমুশ শান নিসবতে ‘আযীম শরীফ—এ আবদ্ধ করেন এবং আমাকে অন্যান্য হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্মানিত মোহরানা মুবারক উনার অনুরুপ সম্মানিত মোহরানা মুবারক হাদিয়া মুবারক করেন।” সুবহানাল্লাহ! (আন্সাবুল আশরাফ ১/২০০)