বিষয়: "রিযিকের পিছনে নয়, রিযিকের মালিকের পিছনে দৌড়াও, তোমার রিযিকের কুদরতী ফায়সালা হবে ইনশায়াল্লাহ"

এই কথাটি একজন মুমিনের তাওয়াক্কুল ও যিন্দেগীর আসল দর্শন।

খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
পবিত্র সূরা হুদ শরীফের পবিত্র আয়াত শরীফ:
"وَ مَا مِنْ دَآبَّةٍ فِی الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا"
অর্থ: যমীনে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিযিক খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার যিম্মায় নেই।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
"তোমরা যদি সত্যিকারের মতো
খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার উপর তাওয়াক্কুল করতে, তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিযিক দিতেন যেমন পাখিদেরকে রিযিক দেন। সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে।"

### ব্যাখ্যা:

রিযিকের পিছনে দৌড়ানো মানে হলো শুধু টাকা, চাকরি, ব্যবসা, প্রমোশন নিয়েই সারাদিন ফিকির করা। হারাম-হালাল না দেখা। নামায কাজা করে ইনকামে লেগে থাকা। এতে অন্তরে অশান্তি আসে, বরকত উঠে যায়। কারণ রিযিক তো আগেই লিখা হয়ে গেছে।

আর রিযিকের মালিকের পিছনে দৌড়ানো মানে হলো প্রথমে খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনাকে রাজি করা। পাঁচ ওয়াক্ত নামায, তাকওয়া, হালাল উপার্জন,ছোহবত মুবারক ইখতিয়ার, যিকির, শুকরিয়া, দান-সদকা। যখন বান্দা খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হয়ে যায় তখন খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি বান্দার রিযিকের যিম্মাদারী নিয়ে নেন।

দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি গায়েব থেকে রিযিকের রাস্তা খুলে দেন। ফেরেশতা উনাদের মাধ্যমে, মানুষের মাধ্যমে, অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য পাঠান। একে বলা হয় কুদরতী ফায়সালা।

কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু কলব লাগিয়ে রাখতে হবে খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার সাথে। রিযিকের মালিককে ভুলে গিয়ে রিযিককে মাবুদ বানানো যাবে না।

খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
পবিত্র সূরা ত্বালাক্ব শরীফের পবিত্র আয়াত শরীফ:
"وَ مَنْ یَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ"
অর্থ: আর যে ব্যক্তি খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।

*সারকথা:
চাকরির পিছনে না দৌড়ে নামাযের পিছনে দৌড়ান। ব্যবসার চিন্তায় না ঘুমিয়ে তাহাজ্জুদের সিজদায় কান্না করুন, যিকির ফিকির করুন,মুত্তাকী হয়ে যান, ইনশায়াল্লাহ খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এমনভাবে রিযিক দিবেন যা আপনি ধারণাও করেননি।

খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে হালাল রিযিক এবং তাওয়াক্কুলের নিয়ামত দান করুন। আমীন।