সুন্নত কোনটা সেটার ভিত্তিতে কিছু কথা বলতে চাই ---

মেয়েরা শুরুতে দ্বীন শিক্ষা করবে পরিবার থেকে মা , বাবা ও বড় বোন বা ভাইয়ের থেকে ! ১৮ বা ২০ নয় বরং বয়ঃসন্ধির শুরুতেই দ্রুত বিয়ে করবে এবং স্বামীর থেকে দ্বীন শিক্ষা পরিপূর্ণ করবে , তাদের জন্য সম্পূর্ণ শরীয়ত জানা বা আমল করা জরুরি না , আহকামুন নিসার প্রয়োজনীয় ইলমটুকুই কেবল তাদের উপর ফরজ , একজন পুরুষ ও একজন মহিলার জ্ঞান সামর্থ্য শক্তি কোনোটাই সমান নয় !

মহিলা আবাসিক মাদ্রাসা আর উস্তাজা এর কোনো প্রয়োজন নেই ইসলামের স্বর্ণযুগেও এসব এর দরকার হয়নি আর এই জাহেলি যুগে তো আরও সতর্ক হওয়া দরকার নারীদের বিষয়ে .... আল্লাহর রাসূল বলেন - উম্মতের পুরুষদের জন্য নারীদের চেয়ে বড় কোনো ফিতনা নেই ....

প্রতিটি ঘরে মেয়েদের তালিম থাকবে মা খালা চাচি নানি ফুফু প্রতিবেশী সকল নারীরা মিলে সপ্তাহে একদিন একত্রে তালিম আর দৈনিক নিজস্ব ঘরে তালিম চলবে কুরআন তেলওয়াত তরজমা তাফসীর হাদিস ও ইতিহাস এর মূতাআলা চলবে.... মেয়েদেরকে ঘর থেকে বের করা দাজ্জালের সহযোগীদের কাজ , মেয়েদেরকে পুরুষের সাথে তাল মিলিয়ে চলার সবক দেওয়া শয়তানের কাজ !

আমরা যদি আল্লাহর রজ্জুকে একত্রে আঁকড়ে ধরি আর রাসুলুল্লাহর সুন্নতকে একত্রে ধারণ করতাম তবে আজ দ্বীনি অঙ্গনে এত বিভক্তি মারামারি আর ফিরকা তৈরি হইতো না.....

একজন প্রশ্ন করল তাহলে মেয়েদের চিকিৎসা আর সিজার করানোর জন্য মহিলা ডাক্তার কই পাওয়া যাবে ?

সিজার করানো দাজ্জালের হস্তক্ষেপ
দাজ্জালের সিস্টেম আর তাঁর শিক্ষা নেওয়ার দরকারটা কি ? আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম তৈরি করে দিয়েছে আল্লাহর সুন্নতের মধ্যে কোন পরিবর্তন হয় না । আল্লাহর সৃষ্টি ও সুন্নত এর মধ্যে হস্তক্ষেপ করা ও নতুনত্ব আনা দাজ্জাল এবং শয়তানের কাজ ।

চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে জীবিত মায়ের শরীরে প্রথম সফল আধুনিক সিজারিয়ান অপারেশন করা হয় ১৮২৬ সালের ২৫ জুলাই । মানে মাত্র ২০২৬ থেকে ১৮২৬ অর্থাৎ ২০০ বছর আগে ....

যেই জিনিস এসেছে ২০০ বছর আগে মাত্র এর আগে দুনিয়াতে মানুষের জন্ম হয়নি ? সাহাবাদের স্ত্রীদের ক্ষেত্রে এমন ঘটনা শুনেছেন কখনও ? আদম আলাইহিস সালাম থেকে এই অবধি লক্ষ কোটি মানুষ সৃষ্টি লগ্ন থেকে জন্ম নিচ্ছে প্রকৃতির নিয়মে , সেইখানে এসে নতুন বিদ্যা জুড়ে দিয়ে মহিলাদের আধুনিক শিক্ষার নামে ঘর থেকে বের করা এক ষড়যন্ত্র ! বাচ্চা জন্ম দেওয়ার জন্য খুব বেশি কিছু লাগে নাহ মূর্খ গ্রামের মহিলারাও পারে যাদেরকে দাইমা বলে , আমার এবং আমার ছোট ভাইয়ের জন্ম ঘরে দাইমা দের হাতে হইছে .... হাসপাতালে হয়নি আলহামদুলিল্লাহ !

এভাবেই পৃথিবী চলে আসতেছে .... মানুষ ছাড়া আর কোনো প্রাণীর জন্ম দিতে সিজার লাগে নাহ .... এসব দাজ্জালি ব্রেন ওয়াশ থেকে নিজেকে মাহফুজ রাখতে হবে ! ইন শা আল্লাহ

আমাদের জীবন আদর্শ সাহাবা দের জীবন আদর্শের অনুকরণের মধ্যেই একমাত্র শান্তি বরকত রহমত ও সুস্থতা নিহিত !

আল্লাহ সবাইকে কথা গুলো বোঝার তওফিক দিক আমিন