সুন্দরবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের কোটি মানুষের কর্মসংস্থানে অবদান রাখছে। সুন্দরবনের গাছ বিভিন্ন আসবাবপত্র, শিল্পকারখানা, জ্বালানি ও গৃহনির্মাণ কাজের চাহিদা মেটায়। সুন্দরবনের নদ-নদী ও খালগুলো থেকে প্রচুর মাছ আহরণ করা হয়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে বড় ভূমিকা রাখে। প্রতিবছর সুন্দরবন থেকে হাজার হাজার কুইন্টাল মধু ও মোম সংগ্রহ করা হয়। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিবছর প্রচুর বিদেশি পর্যটক আসে যা থেকে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে । প্রাকৃতিক দুর্যোগের সময় সুন্দরবন ঢাল হিসেবে থাকে। ঘূর্ণিঝড়ের থেকে উপকূলীয় বাঁধ, বন্দর, জনপদ, ফসলি জমি রক্ষা করে সুন্দরবন শত শত কোটি টাকার ক্ষতি রোধ করে। তাই এই বিষয়টি অনস্বীকার্য বাংলাদেশের বন্ধু সুন্দরবন।

image