শোকার্তদের সান্ত্বনা দেওয়ার দো'য়া
মৃতের শোকার্ত পরিবারকে দাফনের আগে ও পরে সান্তনা দেওয়া সুন্নত। মুসলিম শরীফে রয়েছে, মৃতের পরিবারের শোকাতুর ব্যক্তিকে বলবে:
إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمَّى... فَلَتَصْبِرْ وَلَتَحْتَسِبْ
ইন্না লিল্লা-হি মা আখযা, ওয়া লাহু মা আ'তা, ওয়া কুল্লু শাই'ইন 'ইনদাহু বিআজালিম মুসাম্মা, ফালতাসবির ওয়াল তাহতাসিব।
"নিশ্চয় মহান আল্লাহ পাক যা নিয়ে গেছেন তা আল্লাহ পাক উনারই, আর যা কিছু দান করেছেন তাও উনারই।আল্লাহ পাক উনার কাছে সব কিছুরই একটি নির্দিষ্ট সময় রয়েছে। কাজেই সবর করা এবং সওয়াবের আশা করা উচিত।”
(বুখারী শরীফ, ২/৮০, নং ৭৩৭৭; মুসলিম শরীফ, ২/৬৩৬, নং ৯২৩)