✴️হযরত ছিদ্দীকা আলাইহাস সালাম তিনি বলেন,হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ হায়াতী জিন্দেগী পর্যন্ত দ্বিতীয়বার কখনোও শেষ ওয়াক্তে সলাত আদায় করেননি। (তিরমিযী শরীফ: ১৭৪)। এ হাদীছ শরীফ থেকে আউয়াল ওয়াক্তে সলাত আদায়ের গুরুত্ব প্রমাণিত হয়।
অন্য হাদীছ শরীফে বর্ণিত রয়েছে,হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনাকে লক্ষ্য করে বলেন, 'হে কাররামাল্লাহু ওয়াযহাহু আলাইহিস সালাম!
৩টি জিনিসের ক্ষেত্রে কখনো বিলম্ব করবেন না,
১.যখন নামাজের সময় হবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবেন না।
২.যখন মৃত ব্যক্তির জানাজা উপস্থিত হবে তখন কাফন-দাফন সম্পন্ন করে জানাজায় উপস্থিত থেকে দেরি করবেন না।
৩. যখন কোন অবিবাহিতা মেয়ের জন্য উপযুক্ত পাত্র পাওয়া যাবে তখন তাকে পাত্রস্থ করা থেকে বিলম্ব করবেন না।' -(তিরমিযী শরীফ ১/২০৬)