✴️শিক্ষামূলক ওয়াকেয়াহ্

হযরত আমর বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন- এক লোক মদিনা শরীফে বসবাস করতো এবং সেখানে কোন মহল্লায় তার এক বোন থাকতো। (ঘটনা চক্রে) তার বোন মারা গেলো, তার দাফন করে যখন ঘরে আসল তখন স্মরণ হলো যে, টাকার থলিটা কবরে পড়ে গিয়েছে। তখন অন্য এক ব্যক্তিকে সাথে নিয়ে কবরস্থানে যেয়ে কবর খুড়েঁ টাকার থলিটা পেল। তখন সে তার সাথীকে বলল আরও একটু খনন করো, বোনের অবস্থাটা ও দেখে যাই। আরও একটু খনন করার পর তারা কবরে প্রজ্জলিত অগ্নিকুন্ড দেখতে পেলো। তৎক্ষনাৎ তারা কবর মাটি দ্বারা পুনরায় বন্ধ করে ফেললো। অতঃপর বাড়ীতে পৌছিঁয়ে মার কাছে বোনের আমল সম্পর্কে জিজ্ঞাসা করলো। তার মা এই সম্বদ্ধে কিছু বলতে সম্মত হলো না, কিন্তু ছেলের পিড়াপিড়িতে (বাধ্য হয়ে) বললো যে, তোমার বোন নামাজ বিলম্ব করে পড়তো এবং অজুও যথাযথভাবে করতো না। আর রাত্রে যখন সবাই শুয়ে পড়তো তখন দরজার পার্শ্বে কান পেতে অন্যের কথা শুনতো, দিনের বেলায় মানুষের কাছে তা বলে দিতো।
(তাম্বেহুল গাফেলীন ১ম খন্ড ১৪ পৃ