Shariful Islam shared a post  
5 hrs

6 hrs

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বাতিলের আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

➡️ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংস্কার এবং স্থায়ী সদস্যদের 'ভেটো' ক্ষমতা বাতিলের জোর দাবি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

➡️ বৈশ্বিক সংকট সমাধানে জাতিসংঘের সনদের পরিপন্থী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে স্পেনের জোরালো অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

এর উদাহরণ হিসেবে তিনি রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর সম্মিলিত নিষেধাজ্ঞা বনাম ইসরায়েলের ওপর স্পেনের একক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি সামনে আনেন।

➡️ আন্তর্জাতিক রাজনীতিতে স্প্যানিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্য পশ্চিমা দেশগুলোর 'দ্বিমুখী নীতির' নীতির দিকে সরাসরি আঙ্গুল তুলেছে।

এর মাধ্যমে মূলত এটাই বোঝানো হয়েছে যে, ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর ইউরোপ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেও, গাজায় ইসরায়েলের আগ্রাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় অনেকাংশেই নীরব ভূমিকা পালন করছে।
➡️ গাজা ইস্যুতে স্পেনের অবস্থানও পুনর্ব্যক্ত করেন সানচেজ। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যে "গণহত্যা চালিয়ে যাচ্ছেন", স্পেন দ্ব্যর্থহীনভাবে তার নিন্দা জানায়।

সূত্র : আনাদোলু এজেন্সি