নষ্ট সত্তার আকুতি

পানি দ্বারা অযু করার অর্থ বাহিরের ওয়াদা দিতেছি।
রক্ষা করলে মুসলমান আর রক্ষা না করলে কি হয়?

পানি দ্বারা অযু করার ফজিলত বা হাক্বিকত।
পানি দ্বারা ধৌত করছি আর ওয়াদা দিচ্ছি।
মুসলমান কে? নিজে নিজের বিচার করি।

(১)হাতের কব্জি পর্যন্ত ধৌত করন। এর অর্থ হে আল্লাহ এই হাত দ্বারা কোনো নাফরমানি কাজ বা কোনো পাপ কাজ করবোনা আপনার কাছে ওয়াদা দিলাম। ডান হাতে তিনবার আবার বাম হাতে তিনবার ধৌত করছি এবং ওয়াদা দিতেছি। ৩+৩=৬ বার বলেছি,এখন আমি আমার দুই হাত দিয়ে আল্লাহ নিষিধ্য কাজ থেকে জনমের তরে তওবাহ করলাম,ওয়াদা রক্ষা করলে মুসলমান আর আল্লাহর কাছে ওয়াদা দিয়ে রক্ষা না করলে মুনাফেক।

(২)মুখে পানি দিয়ে গরগরা করা এর অর্থ আমি আমার এই মুখ দিয়ে হারাম খাদ্য খাবোনা,এই মুখে মিথ্যা কথা বলবোনা, এই মুখ দ্বারা কোনো মানুষের ক্ষতি করবোনা হে আল্লাহ আপনার কাছে ওয়াদা দিলাম। একবার একবার করে তিনবার আল্লাহর কাছে ওয়াদা দিলাম। এই ওয়াদা রক্ষা করলে মুসলমান আর ওয়াদা রক্ষা না করলে মুনাফেক।

(৩)নাকে পানি দিয়ে ধৌত করন,হে আল্লাহ আজ থেকে এখন থেকে আমার এই দেহের খারাপ কাজ থেকে তওবাহ করলাম আর কখনো খারাপ কাজ করবো না। হে আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা দিলাম তিন বার। এখন যদি এই দেহ দিয়ে আল্লাহ হুকুম অমান্য করি আমার কি শাস্তি হওয়া উচিৎ কি না?

(৪)মুখ মন্ডল ধৌত করন,হে আল্লাহ আমার এই মুখ নিয়ে খারাপ কাজে যাবোনা,যদিও চোখ দিয়ে খারাপ কিছু দেখে ফেলি এই মুখে বলবোনা। এখানেও তিনবার আল্লাহর কাছে ওয়াদা দিলাম, রক্ষা করলে মুসলমান আর রক্ষা না করলে মুনাফেক।

(৫) হাতের কনুই পর্যন্ত তিনবার করে ধৌত করন,এর অর্থ আমার দেহের অহংকার,হিংসা,নিন্দা,রাগ,গীবত,কু-কর্ম পরিত্যাগ করলাম। হে আল্লাহ, আমি আপনার কাছে ওয়াদা দিলাম। তিন বার করে মোট ছয় বার ওয়াদা দিলাম। এই ওয়াদা রক্ষা করলে মুসলমান, রক্ষা না করলে মুনাফেক।

(৬)মাথা সহ সের মুছে করন। এর অর্থ হে আল্লাহ আমার মগজ দ্বারা কোনো মুসলমান ভাই-বোনের ক্ষতি করবো না,কানে কু-পরামর্শ শুনবো না আপনার সের আপনার পথে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন খাতামুন্যাবিয়্যিন, নূরে মুজাসসাহম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার মহাসম্মানিত মুর্শিদ উনার পথে কোরবানি করে দিলাম। এখন কোরবানি দেয়ার পর কি কিছু থাকে? ওয়াদা রক্ষা করলে মুসলমান,রক্ষা না করলে মুনাফেক।

(৭)দুই পায়ের আংগুল গিরা সহ খিলাল করে তিন বার করে ধৌত করন। হে আল্লাহ আমার এই পা দিয়ে আপনার নিষিদ্ধ কোনো কাজে যাবো না। ওয়াদা রক্ষা করলে মুসলমান,ওয়াদা রক্ষা না করলে মুনাফেক।

আমি নিজের কাছে নিজেই প্রশ্ন করি। আমি আল্লাহর কাছে ওয়াদা দিয়ে কতো দিন রক্ষা করেছি।