নামাজের সময়সুচি দেখুন
যাত্রাবাড়ীতে ৪টি ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত এবার মিরপুর-১ নম্বরেও বাসে আগুন মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন বুটেক্স শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে পুলিশ পরিচয়ে প্রতারণা রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ, প্রধান বিমানবন্দরের কাছে ধোঁয়ার বিশাল কুণ্ডলী শিক্ষার্থীদের উদ্যোক্তা ও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে শাবিপ্রবিতে ‘আইপিই স্ফেয়ার’ নাটোরে পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি কোন এলাকায় কত শতাংশ বাড়ি ভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
মহাসম্মানিত ১২ই রবিউল আউয়াল শরীফ আসতে আর মাত্র
মহাপবিত্র ও মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ ১৪৪৮ হিজরীর সম্ভাব্য তারিখ- ২৭ ছালিছ ১৩৯৪ শামসী, ২৬শে আগস্ট, ২০২৬ খৃ:, ইয়াওমুল আরবিয়া (বুধবার)
ডিপি ওয়ার্ল্ডের চুক্তির প্রতিবাদে বন্দর শ্রমিকদের নতুন কর্মসূচি ঘোষণা
, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ডিপি ওয়ার্ল্ডের চুক্তির প্রতিবাদে বন্দর শ্রমিকদের নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:

ইসরাইল-দুবাইভিত্তিক বিতর্কিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) হস্তান্তরের প্রস্তাবের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বন্দর শ্রমিকদের নেতৃত্বাধীন সংগঠন 'চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ'।

গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন জানান, আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মানববন্ধন এবং ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় ফকিরহাট থেকে ওয়ান স্টপ এলাকা পর্যন্ত মিছিল করবে সংগঠনটি।

এনসিটি চুক্তির প্রস্তাবের প্রতিবাদ করায় ১৫ জন বন্দর কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, বন্দরের শূন্য পদে নিয়োগ এবং বিদেশি অপারেটরের কাছে টার্মিনাল হস্তান্তরের সব কার্যক্রম বন্ধের দাবিও জানায় পরিষদ।

ইব্রাহিম খোকন বলেন, আমরা বিশ্বাস করি সরকার বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে এবং কোনো বিদেশি কোম্পানিকে এনসিটি বা চট্টগ্রাম বন্দরের অন্য কোনো স্থাপনা পরিচালনার সুযোগ দেবে না।

পরিষদের সভাপতি হুমায়ুন কবির বলেন, ২০০৮ সাল থেকে এনসিটি পরিচালিত হচ্ছে এবং এটি এরই মধ্যে আধুনিক কনটেইনার-হ্যান্ডেলিং সরঞ্জামে সজ্জিত।

তিনি বলেন, বর্তমান পরিচালন পরিস্থিতিতে এনসিটিতে কোনো বিনিয়োগের প্রয়োজন নেই। কোনো বিদেশি কোম্পানির কাছে এটি হস্তান্তরের মানে হলো, এমন একটি সম্পদ দিয়ে দেওয়া যা এরই মধ্যে বিপুল পরিমাণ রাজস্ব তৈরি করছে।