10 ঘন্টা

পেন্টাগনের হিসাবের চেয়েও ইরানে নিহত মার্কিন সেনার সংখ্যা বেশি।

♦️ মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধে পেন্টাগনের আনুষ্ঠানিক হিসাবের চেয়েও বেশি সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে।

অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতির তথ্যের সাথে যুক্ত ছয়জন মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

♦️ কর্মকর্তাদের মধ্যে পাঁচজন জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ২২ জন। অপর এক কর্মকর্তার মতে, এই সংখ্যা অন্তত ২৩।

অথচ পেন্টাগনের সরকারি ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালিসিস সিস্টেম’-এ এখন পর্যন্ত কেবল ১৮ জনের মৃত্যুর কথা উল্লেখ রয়েছে।

♦️ অপ্রকাশিত এই নিহত সেনাদের পরিচয় কিংবা মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। এছাড়া সরকারি হিসাবের সাথে তথ্যের এই গরমিল নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন।

সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট