ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার।
♦️ সেপ্টেম্বরের শুরু পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৪৩.৬ বিলিয়ন ডলার খরচ হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ওয়াশিংটন পোস্টের হাতে আসা এক নথির বরাতে এই তথ্য জানা গেছে।
এর মধ্যে কেবল ২৮ বিলিয়ন ডলারই ব্যয় হয়েছে বিভিন্ন যুদ্ধাস্ত্রের পেছনে।
♦️ অন্যদিকে সিএনএন জানিয়েছে, মার্কিন যুদ্ধ দফতর আইনপ্রণেতাদের কাছে যুদ্ধে মোট ৪৫.১ বিলিয়ন ডলার খরচের হিসাব দিয়েছে।
ওয়াশিংটন পোস্টের দেওয়া ৪৩.৬ বিলিয়ন ডলারের সাথে 'অতিরিক্ত জ্বালানি' বাবদ আরও ১.৫ বিলিয়ন ডলার যোগ করে এই হিসাব দেওয়া হয়েছে।
♦️ তবে এই বিশাল খরচের হিসাবের মধ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের ব্যয় ধরা হয়নি বলে দুই সংবাদমাধ্যমই নিশ্চিত করেছে।
অর্থাৎ, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত আর্থিক ক্ষতি আরও অনেক বেশি।