চারটি জিনিস জীবনে কখনও ত্যাগ করবেন না

১. শোকর আদায় করা বন্ধ করবেন না, না হলে বরকতের বৃদ্ধি থেকে বঞ্চিত হবেন

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,

لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ

অর্থ: যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি বাড়িয়ে দিবো। সূরা ইবরাহীম শরীফ ৭

২. মহান আল্লাহ পাক উনার স্মরণ বা যিকির মুবারক ত্যাগ করবেন না, না হলে মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে স্মরণ পাওয়া থেকে বঞ্চিত হবেন

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ

অর্থ: তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। সূরা আল বাকারা শরীফ ১৫২

৩. দোয়া করা ত্যাগ করবেন না, না হলে মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে কবুলের সুযোগ হারাবেন

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

অর্থ: তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিবো। সূরা গাফির শরীফ ৬০

৪. ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা ত্যাগ করবেন না, না হলে মুক্তি ও রক্ষা থেকে বঞ্চিত হবেন

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,

وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ

অর্থ: মহান আল্লাহ পাক এমন নন যে, তারা ইস্তিগফারে রত থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দিবেন। সূরা আল আনফাল শরীফ ৩৩
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে আমল করার তাওফীক দান করুন। আমীন