لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ
এই পবিত্র আয়াত শরীফটি সূরা আহযাব শরীফের ২১ নম্বর আয়াত শরীফ।
পূর্ণ আয়াত শরীফ হলো,
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
অর্থ: নিশ্চয়ই তোমাদের জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, ওই ব্যক্তির জন্য যে মহান আল্লাহ পাক ও শেষ দিবসের আশা রাখে এবং মহান আল্লাহ পাককে অধিক স্মরণ করে। সূরা আহযাব শরীফ ২১
এই আয়াত শরীফের মর্ম হলো,
আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ইবাদত-বন্দেগী, লেনদেন, আখলাক-চরিত্র, পরিবার, সমাজ সব কিছুতেই হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জীবন মুবারকই হলো সর্বোত্তম নমুনা।
উনাকে অনুসরণ করাই হলো মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক লাভের একমাত্র পথ।
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন,
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا
অর্থ: রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর শরীফ ৭