মারিব ইয়েমেনের তেল ও গ্যাস সমৃদ্ধ অঞ্চল। ইয়েমেনের সরকারী বাহিনীর অর্থনৈতিক মূল চালিকা শক্তি হল এই শহরটি। হুতি বাহিনী এই শহরটি দখল নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।এই লক্ষ্যে হুতিরা মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। হুতিদের হামলার বিপরীতে ইয়েমেনের সরকারী বাহিনী ব্যাপক ভিত্তিতে বিমান হামলা চালাচ্ছে। ইরান সমর্থিত হুতি এবং সৌদি সমর্থিত বাহিনীর সাথে ইসরাইলি বাহিনী ও ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে। ধারণা করা হচ্ছে ইরানের পক্ষ থেকে যাবতীয় লজেস্টিক সাপোর্ট দেওয়া হচ্ছে। মোখা বন্দর দখল নেওয়ার পর পরই হুতিদের টার্গেট এখন মারিব শহর দখল। ইতি মধ্যেই কয়েক লক্ষ মানুষ শহর থেকে পালিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছে। তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে দুই পক্ষের মধ্যে। কথায় আছে ইসরাইল ও আমেরিকা যার বন্ধু, তাদের শত্রুর কোন অভাব নেই। ইয়েমেনের সরকারী বাহিনী দ্বারা যুগের পর যুগ নির্যাতিত হুতিদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা মরণ কামড় দিতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ইরান যদি পূর্ণ মাত্রায় হুতিদের পাশে দাঁড়ায় তাহলে অচিরেই মারিব শহর হুতিদের নিয়ন্ত্রণে চলে আসবে। যদি হুতিরা মারিব শহর দখল নিতে পারে তাহলে, মার্কিন ও ইসরাইলি মদদ পুষ্ট সৌদি আরবের রাজতন্ত্রের কবর রচনা হতে পারে। হে আল্লাহ মক্কা ও মদিনার জন্য যাহা মঙ্গল জনক হয়, আপনি সেই পক্ষকে বিজয়ী দান করুন- আমিন।