হাদিসে কুদসী শরীফ এ মহান রব তায়ালা বলেছেন : “লাওলাকা লামা খালাকতু আফলাক”। অর্থাৎ আমি যদি আপনার মহাসম্মানিত মহাপবিত্র নূর মুবারক যাহির মুবারক না করাতাম তবে আমি কিছুই সৃষ্টি করতাম না।
কাজেই সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খাতামুন্যাবিয়্যিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিই হলেন সৃষ্টির কেন্দ্র বিন্দু।
আল্লাহপাক হাদিস কুদসী শরীফ এ আরো ইরশাদ মুবারক করেছেন যে, “আমি আমার হাবীব মাহবুব সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খাতামুন্যাবিয়্যিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে মহাসম্মানিত মহাপবিত্র নূর মুবারক হিসাবে নূরুল ইজহার মুবারক করেছি।"
যেমন, কোরানে পাকে বলা হয়েছে : “ফাছাম্মা ওয়াজহুল্লাহ” অর্থাৎ তুমি যেদিকেই তাকাও সেদিকে মহান রব তায়ালা উনার চেহারা মানে উনাকে দেখতে পাবে অর্থাৎ সবদিকেই আল্লাহ তায়ালা বিরাজমান। কাজেই এ রহস্যাবলীকে হক্কানী রব্বানী ওলিআল্লাহ বা পীর-মুর্শিদ উনাদের কাছে চিনে নিতে হবে।
হাদিস কুদসী শরীফ এ বর্ণিত আছে - আল্লাহপাক বলেনঃ
"হে আমার প্রিয় হাবিব মাহবুব সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খাতামুন্যাবিয়্যিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনাকে নূরুল ইজহার মুবারক না করলে আমি আকাশ-জমিন কিছুই সৃষ্টি করতাম না। আকাশ মন্ডলকে সুউচ্চে স্থাপন করতাম না এবং ভূমন্ডলকে নিয়ে বিছানা স্বরূপ করতাম না।"
আরো বর্ণিত আছে যে, সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খাতামুন্যাবিয়্যিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
"আমি হযরত আদম আলাইহিস সালাম উনার সৃষ্টির ১৪ হাজার বৎসর পূর্বে আল্লাহ পাকের দরবারে এক খানা নূর মুবারক হিসাবে ছিলাম।"
আল্লাহপাক এ বিশ্বকে পাঁচটি স্তরে প্রকাশ করেছেন নূরে মোহাম্মদী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মাধ্যমে তথা নূরে মোহাম্মদী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে:-
১। আল্লাহর আধিপত্যের জগত বা আলমে হাহুত
২। নূরে মোহাম্মদীর জগত বা আলমে লাহুত
৩। পরিকল্পনার জগত বা আলমে জাবারুত
৪। নির্দেশের জগত বা আলমে আমর বা আলমে মালাকুত
৫। সৃষ্টি বা আলমে খালক বা আলমে নাছুত
আল্লাহপাকের এ সৃষ্টির কোন রকম পরিবর্তন নেই। তাই কুরআন পাকে বলা হয়েছে ? "লা তাবদিলা লি খালকিল্লাহ" (لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ) পবিত্র কুরআন শরীফ উনার সূরা আর-রূম-এর ৩০ নম্বর আয়াত শরীফ উনার একটি অংশ। অর্থাৎ আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই। মাওলাপাক উনার এ পাঁচটি আলমের ভিতর একটি হলো ‘পরিকল্পনার জগত।