অকাট্য দলীলের ভিত্তিতে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক গ্রহণ করার (দুনিয়ার যমীনে আগমন করার) তারীখ মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবী‘উল আউওয়াল শরীফ (১৭)

[১৪৪১ হিজরী সনে প্রকাশিত কিতাব থেকে]

আল্লামা বদরুদ্দীন ‘আইনী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন—
حَضْرَتْ سَعِيْدُ بْنُ مِيْنَاءَ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ ......... وَقَالَ حَضْرَتْ اَحْـمَدُ بْنُ حَنْــبَلٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ وَحَضْرَتْ يَـحْيـَى بْنُ مُعِيْــنٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ وَحَضْرَتْ اَبُوْ حَاتِـمٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ ثِقَةٌ ذَكَرَهٗ حَضْرَتْ اِبْنُ حِبَّانَ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ فِـىْ كِتِابِ الثِّقَاتِ.
অর্থ: “হযরত সা‘ঈদ ইবনে মীনা রহমতুল্লাহি আলাইহি উনাকে ............. হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি, হাকিমে হাদীছ হযরত ইয়াহ্ইয়া ইবনে মু‘ঈন রহমতুল্লাহি আলাইহি তিনি এবং হযরত ইমাম আবূ হাতিম রহমতুল্লাহি আলাইহি তিনি অর্থাৎ উনারা ছিক্বাহ বলেছেন। সুবহানাল্লাহ! আর হযরত ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তিনি ‘আছ ছিক্বাত’ নামক কিতাবে উনার আলোচনা মুবারক করেছেন।” সুবহানাল্লাহ! (মাগানিউল আখইয়ার)