হযরত আবু দারদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন,তুমি তোমার সুদিনে মহান আল্লাহ পাক উনার কাছে দোয়া করো। হয়তো তোমার দুর্দিনে তা কবুল হবে।

তোমরা বেশি বেশি দোয়া করো। কেননা তা দরজায় অধিক কড়া নাড়ার মতো ,যাতে দরজা খোলার সম্ভাবনা থাকে। যে দরজায় বেশি কড়া নাড়ে, তার জন্য দরজা খোলার সম্ভাবনা থাকে আর যে বেশি বেশি দোয়া করে, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে।

◼️
হযরত জালালউদ্দীন রুমী রহমাতুল্লাহি আলাইহি তিনি উনার বিখ্যাত 'মসনবী শরীফে' লিখেছেন,

তুমি হয়তো কোনকিছুর এক ফোঁটা চাচ্ছো;কিন্তু মহান আল্লাহ পাক তিনি তোমার জন্য এক সমুদ্র তৈরি করে রেখেছেন!

তুমি হয়তো মহান আল্লাহ পাক উনার কাছে একটি ফুল চাচ্ছো;কিন্তু মহান আল্লাহ পাক তিনি তোমার জন্যে একটি বাগান তৈরি করে রেখেছেন!

তুমি হয়তো একটু মুহব্বত খুঁজছো;কিন্তু মহান আল্লাহ পাক তিনি তোমার জন্য এমন এক হৃদয় প্রস্তুত করে রেখেছেন যা তোমার প্রতি মুহব্বতে পরিপূর্ণ!

প্রয়োজন শুধু একটু সবর ও দুআয় অনড় থাকা...