হিলইয়াতুল আওলিয়া থেকে ৫টি নসীহত

১. হযরত হাসান বসরী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন:
"দুনিয়া হলো তিন দিনের। গতকাল চলে গেছে, তুমি তা পাবে না। আগামীকাল আসবে কিনা জানো না। আজকেই তোমার দিন। তাই আজকেই মহান আল্লাহ পাক উনার ইবাদতে কাটাও।"

২. হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন:
"যে ব্যক্তি দুনিয়ার লোভ ত্যাগ করলো, মহান আল্লাহ পাকতিনি তাকে হিকমত দান করেন। আর যে রাতের নামাযী হয়, তার চেহারায় নূর দান করেন।"

৩. হযরত ফুযাইল বিন ইয়ায রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন:
"যদি তুমি জানতে চাও মহান আল্লাহ পাক উনার কাছে তোমার মর্যাদা কতটুকু, তাহলে দেখো তিনি তোমাকে কোন কাজে লাগিয়েছেন।"

৪. হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন:
"দিলের কাঠিন্যতার চিকিৎসা হলো ৪টি: কুরআন শরীফ তিলাওয়াত, পেট খালি রাখা, রাতের তাহাজ্জুদ, আর গুনাহগারদের সোহবত ত্যাগ করা।"

৫. হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন:
"তাসাউফ হলো ৩টি জিনিস: মহান আল্লাহ পাক উনার জন্য নেওয়া, মহান আল্লাহ পাক উনার জন্য দেওয়া, আর মহান আল্লাহ পাক উনার সাথে থাকা। এর বাইরে সবই নফস।"

---

মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে হযরত ওলীয়াল্লাহ রহমাতুল্লাহি আলাইহিম উনাদের নসীহত মেনে চলার তাওফিক দান করুন । আমীন।

উম্মাহর নসীহত হাসিলের জন্য লিখাগুলো ছড়িয়ে দিন।