বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ কিন্তু এমনি এমনি হয়নি।
ইলিশের ব্যাপক সহজলভ্যতা ও প্রাপ্যতার কারণে ইলিশ হয়েছিলো জাতীয় মাছ।
এ কথা অবশ্য বর্তমান প্রজন্ম কেউ বিশ্বাস নাও করতে পারে।
তাদের আমি বলবো- হুমায়ুন আহমেদের নব্বইয়ের দশকের নাটক বহুব্রীহির প্রথম পর্বটা দেখুন। সেখানে ডাইনিং টেবিলে বসে আবুল হায়াত বলে- রোজ রোজ ইলিশ (খেতে ভালো লাগে না)। তখন বাড়ির গিন্নি বলে, ইলিশ ছাড়া আর কোন মাছ পাওয়া যায় না।
আমার মনে আছে, ঐ সময় কারো বাসা থেকে যদি ইলিশ রান্নার গন্ধ আসতো,
তবে তাকে সবাই গরীব মনে করতো।
যাই হোক, সে এক ইতিহাস।
কিন্তু সেই সহজলভ্য ইলিশ কিভাবে দুলর্ভ হয়ে উঠলো,
এটা কিন্তু কেউ আপনাকে বলবে না।
প্রত্যেকে যে যার থিউরী আপনাকে শুনাবে।
আমি অবশ্য ইলিশ নিয়ে আগেও অনেক লেখায় তা বলেছি,
এখন আবার বলবো।
ইলিশ সংকটের মূল কারণ হচ্ছে- ইলিশ ধরা বন্ধ রাখা।
এটাই ইলিশ কমে যাওয়ার মূল কারণ।
যদিও বলা হচ্ছে- ইলিশ বন্ধ রাখলে ইলিশ বাড়বে,
কিন্তু ঘটনা সম্পূর্ণ বিপরীত।
আসলে ইলিশের মূল উৎস হচ্ছে- বঙ্গপোসাগর-ভারত মহাসাগর।
সাগরের বিশাল সীমানা থেকে আসা প্রচুর ইলিশ বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে-
জেলেরা তা ধরে নেয়।
আসলে ইলিশের কাছে তো আর মোবাইল ফোন নেই,
যে একজন ফোন করে বলবে- আর বাংলাদেশী জেলেরা আমাদের তুলে নিচ্ছে,
তোরা এই রাস্তায় আসিস না।
তারা ভাবে সামনে রাস্তা ফাকা, তাই তারা আরো সামনে প্রবেশ করে।
কিন্তু যখনই ইলিশ শিকার করা না হয়,
তখন বাংলাদেশের সীমানা ইলিশ দ্বারা পূর্ণ হয়ে যায়,
ফলে বঙ্গোপসাগর থেকে আসার প্রচুর ইলিশের ঝাক ঐ রাস্তায় যেতে চায় না।
তারা রাস্তা পরিবর্তন করে ভারতসহ অন্য দিকে চলে যায়।
ফলে বঙ্গপোসাগর থেকে ভেসে আসা সৃষ্টিকর্তার বিশাল দান থেকে আমরা বঞ্চিত হই
এবং বলতে গেলে তা পার্শ্ববর্তী ভারতকে গিফট করে দেই।
এজন্য দেখবেন, যখন বাংলাদেশে ইলিশ ধরা বন্ধ,
তখন ভারতীয় সীমানায় জেলেরা ঠিকই ইলিশ ধরে।
শুধু তাই নয়, এবার গুজরাটের ইলিশ বাংলাদেশে রফতানি করছে ভারত।
আর এটাই ইলিশের রাজনীতি।
আসলে ইলিশ না ধরলে ইলিশ ডিম পাড়বে, এবং ইলিশের সংখ্যা বৃদ্ধি পাবে,
এটা বাস্তবিক অর্থে কাল্পনিক থিউরী।
বাস্তবতার সাথে এর কোন মিল নেই।
আপনি এখই বাজার থেকে ইলিশ কিনে খান,
দেখবেন, প্রায় সব ইলিশের পেটেই ডিম।
আপনি কী ডিম ছাড়া ইলিশ খাওয়া বন্ধ করতে পেরেছেন ?
সেটাও তো পারেননি।
আর মনে রাখবেন- সমুদ্র কিন্তু পুকুর না।
পুকুরের থিউরী সমুদ্র প্রয়োগ করা মানে বোকামি।
পুকুরে একটা জিনিস রাখলে আপনি পরে তা পাবেন,
কিন্তু সমুদ্রে আরো বহু প্রাণী আছে,
অন্য দেশের সীমানা আছে।
আপনি ইলিশ খেলেন না,
তা অন্য দেশে চলে গেলো, বড় মাছের খাবার হলো,
আর অনেক কিছুই হতে পারে, যা আপনার জানা নাই।
মূল কথা হইলো-
যদি ইলিশকে আবার গরীবের খাবার বানাতে চান,
তবে ইলিশ ধরা বন্ধের সব নিয়ম কানুন তুলে দিন।
২ বছর টেস্ট করে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি,
বহুব্রীহি নাটকের মত আপনিও বলবেন-
রোজ রোজ ইলিশ খেতে আর ভালো লাগে না।