🌹মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মানহানীকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড (৫৮)
[১৪৪২ হিজরী শরীফ-এ প্রকাশিত কিতাব থেকে]
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِـى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَلَـهُمْ عَذَابٌ عَظِيْمٌ.
অর্থ: “নিশ্চয়ই যারা সতী—সাধ্বী, নিরীহ (শরীফ—সম্ভ্রান্ত) ঈমানদার মহিলা উনাদের প্রতি অপবাদ দেয়, তারা ইহ্কালে ও পরকালে লা’নতগ্রস্ত এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।” (সম্মানিত ও পবিত্র সূরা নূর শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ২৩)
এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় হযরত আল্লামা ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
وَقَدْ اَجْـمَعَ الْعُلَمَاءُ رَحِـمَهُمُ اللهُ قَاطِبَةً عَلـٰى اَنَّ مَنْ سَبَّهَا بَعْدَ هٰذَا وَرَمَاهَا بِـمَا رَمَاهَا بِهٖ بَعْدَ هٰذَا الَّذِىْ ذُكِرَ فِـىْ هٰذِهِ الْاٰيَةِ فَاِنَّهٗ كَافِرٌ لِّاَنَّهٗ مُعَانِدٌ لِّلْقُرْاٰنِ.
অর্থ: “সমস্ত হযরত ইমাম—মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা সকলেই এই ব্যাপারে ইজমা’ করেছেন যে, এরপরেও তথা এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ নাযিল হওয়ার পরেও যারা উনাকে দোষারোপ করবে, উনাকে গাল—মন্দ করবে এবং এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মাধ্যমে মহান আল্লাহ পাক তিনি যেই বিষয়ে উনার মহাসম্মানিত পবিত্রতা মুবারক বর্ণনা মুবারক করেছেন, সেই বিষয়ে উনাকে অপবাদ দিবে, অবশ্যই সে ব্যক্তি কাফির। কেননা নিশ্চয়ই সে ব্যক্তি মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার অবাধ্য, বিরোধী। না‘ঊযুবিল্লাহ! (সুতরাং শাস্তিস্বরূপ তাকে অবশ্যই ক্বতল করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে)।” সুবহানাল্লাহ! (তাফসীরে ইবনে কাছীর ৫/৭৫)