২৮শে রবীউল আউওয়াল শরীফ।
উম্মুল মুমিনীন আত তাসীয়াহ আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক
প্রকাশ দিবস।
-----------------------------------
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক উনার আনজাম দেয়ার দিক থেকে
তিনি হচ্ছেন নবম।
এ জন্য উনাকে আত তাসীয়াহ আলাইহাস সালাম বলা হয়।
অর্থাৎ ১৩ জন উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে তিনি হচ্ছেন নবম। সুবহানাল্লাহ।

উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ইসিম
বা নাম মুবারক হচ্ছেন,
সাইয়্যিদাতুনা হযরত রায়হানা আলাইহাস সালাম।

তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন,
সম্মানিত নবুওওয়াত এবং রিসালত মুবারক প্রকাশের ১৯ বছর পূর্বে, ২৮শে রবীউল আউওয়াল শরীফ ইয়াওমুছ ছুলাছা শরীফ।

উনার সম্মানিত পিতা হচ্ছেন,
সাইয়্যিদুনা হযরত যায়েদ আলাইহিস সালাম। তিনি হচ্ছেন জলিলুর কদর নবী ও রসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনার ভাই এবং সাইয়্যিদুনা হযরত
হারুন আলাইহিস সালাম উনার বংশধর।

উম্মুল মুমিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার
প্রথমে শাদী মুবারক হয় বনু কুরাইজা গোত্রের আল হাকাম উনার সাথে।
বনু কুরাইজা একটা পর্যায়ে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে
যার কারনে অনেককেই হত্যা করা হয়। তাদের মধ্যে আল হাকামও অভিযুক্ত হয়ে নিহত হয়।

তখন উম্মুল মুমিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম তিনি মুসলমানদের জিম্মাদারীতে চলে আসেন।
এরপরে তিনি স্বেচ্ছায় সম্মানিত দ্বীন ইসলাম গ্রহন করেন।
উনার সম্মানিত দ্বীন ইসলাম গ্রহনে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অত্যন্ত সন্তুুষ্ট মুবারক প্রকাশ করেন।
এবং উনাকে আযাদ করে দেন এবং অন্যান্য উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মতো মোহরানা দিয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ করেন।
এটা ছিলো ৬ষ্ট হিজরী শরীফ উনার ২৩শে রবীউছ ছানী শরীফ।

অর্থাৎ ৬ষ্ঠ হিজরী শরীফ উনার ২৩ শে রবীউছ ছানী ইয়াওমুল ইছনাইনিল
আযীম শরীফে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে উম্মুল মুমিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আযীমুশ নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হন। সুবহানাল্লাহ।
তখন উনার দুনিয়াবী বয়স মুবারক ছিলেন,
৩৭ বছর ২৫ দিন।

এবং তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন, ১১ হিজরী শরীফ উনার ৫ই মুহররমুল হারাম শরীফ ইয়াওমুল খমীস শরীফ।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং নিজেই উনার ছলাতুল জানাযা মুবারক পড়ান। এবং তিনি উনাকে উনার রওযা শরীফ উনার মধ্যে রাখেন।
উনার রওযা শরীফ জান্নাতুল বাকী শরীফে অবস্থিত।

তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দেন। ৪ বছর ৮ মাস ১২ দিন।

তিনি দুনিয়ার যমিনে অবস্থান মুবারক করেন ৪১ বছর ৯ মাস ৭ দিন।
-----------------------------------------
এখন উনার শান মান ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান খুছুছিয়ত বৈশিষ্ট মুবারক বেমেছাল।
তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি না। এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি না। এছাড়া যত শান মান ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান খুছুছিয়ত বৈশিষ্ট মুবারক রয়েছে সমস্ত কিছুর অধিকারী হচ্ছেন তিনি।
সমস্ত কায়িনাত উনার মুহতাজ।

তিনি হচ্ছেন ঈমান। উনাকে যারা মুহব্বত করবে তারা হচ্ছে ঈমানদার।
আর উনার প্রতি যারা বিদ্বেষ পোষন করবে তারা হবে কাফের। নাউযুবিল্লাহ।

কশ্মিনকালেও বান্দা বান্দী উম্মত জ্বীন ইনশান তাদের জন্য সম্ভব হবে না
উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের নিসবত কুরবত রেযামন্দি সন্তুুষ্টি মুবারক হাছিল করা ব্যতীত
মহান আল্লাহ পাক উনার এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের নিসবত কুরবত রেযামন্দি সন্তুুষ্টি মুবারক হাছিল করা।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
তোমাদের মধে ঐ ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি আমার পর মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের নিকট সর্বোত্তম।

অর্থাৎ উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনারা সত্যায়ন করবেন। কে উনাদেরকে মুহব্বত করে, আর কে উনাদেরকে মুহব্বত করে না।
কে উনাদের প্রতি বিদ্বেষ পোষন করে সব কিছুই উনারা সত্যায়ন করবেন।

আর কাকে উনারা জাহান্নামে দিবেন আর কাকে জান্নাতে নিবেন। এটা উনাদের ইখতিয়ার মুবারক। মহান আল্লাহ পাক তিনি এই অধিকার উনাদেরকে দিয়েছেন।
সুবহানাল্লাহ।

তাহলে উম্মুল মুমিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার শান মান ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান খুছুছিয়ত বৈশিষ্ট মুবারক কতোটুকু ?
এটা চিন্তা এবং কল্পনার উর্ধে। সুবহানাল্লাহ।

আজকে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। কে উনাকে মুহব্বত করে আজকের এই দিবসটিকে পালন করছে,
তাযীম করছে, সম্মান করছে, এবং খিদমত মুবারক উনার আনজাম দিচ্ছে।
উনি কি জানেন না ? উনি কি সন্তুুষ্ট হবেন না ? উনি কি খুশি হবেন না ? হবেন।

কাজেই আজকের দিবসটি মুহব্বতের সাথে পালন করা বান্দা বান্দী উম্মত জ্বীন ইনশান সকলের জন্যই দায়িত্ব কর্তব্য।
মহান আল্লাহ পাক তিনি যেন দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জ্বীন ইনশান আমাদের সবাইকে
উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম
খাছ করে
উম্মুল মুমিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনাকে হাক্বীক্বী মুহব্বত মুবারক করার তাওফিক দান করেন।
আমিন।

image