২৭ শে রবীউল আউওয়াল শরীফ
উম্মুল মুমিনীন আল খমিসাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
--------------------------------------
উম্মুল মুমিনীন আল খমিসাহ আলাইহাস সালাম তিনি হচ্ছেন ,
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক উনার আনজাম দেয়ার দিক থেকে ৫ম।
এ জন্য উনাকে আল খ্বমিসাহ আলাইহাস সালাম বলা হয়৷
অর্থাৎ ১৩ জন উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে তিনি হচ্ছেন, ৫ম।

উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ইসিম বা নাম মুবারক হচ্ছেন, সাইয়্যিদাতুনা
হযরত যাইনাব আলাইহাস সালাম। আর উনার কুনিয়াত মুবারক হচ্ছেন, উম্মুল মাসাকীন আলাইহাস সালাম।

তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন, সম্মানিত নুবুওয়াত এবং রিসালত মুবারক প্রকাশের ১৪ বছর পূর্বে ২০ শে শাওয়াল শরীফ, ইয়াওমুছ ছুলাছা শরীফ। সম্মানিত মক্কা শরীফে, বনূ হিলাল গোত্রে । সুবহানাল্লাহ।

উনার সম্মানিত পিতা হচ্ছেন, সাইয়্যিদুনা হযরত খুযাইমাহ্ আলাইহিস সালাম। আর উনার সম্মানিতা মাতা হচ্ছেন, সাইয়্যিদাতুনা হযরত হিন্দ বিনতে আউফ আলাইহাস সালাম। সুবহানাল্লাহ।

তিনি আনুষ্ঠানিক ভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র ঈমান মুবারক প্রকাশ করেছেন, সম্মানিত দ্বীন ইসলাম উনার শুরুতেই। উনারা ছিলেন ১২ জন বোন। উনাদের মধ্যে তিনি এবং উম্মুল মুমিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম
অর্থাৎ যিনি ১২ তম উম্মুল মুমিনীন উনারা ছিলেন দুই বোন। সুবহানাল্লাহ।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে উনার আযিমুশ শান নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হন।
সম্মানিত উহুদ জিহাদের পরে তৃতীয় হিজরী শরীফ উনার ২৬শে যিলহজ্জ শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ।
সেই সময় উম্মুল মুমিনীন আল খ্বমিসাহ আলাইহাস সালাম উনার দুনিয়াবী দৃষ্টিতে সম্মানিত বয়স মুবারক ছিলেন, ৩০ বছর ২ মাস ৬ দিন।

এই নিসবাতুল আযিম শরীফ উপলক্ষে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উট জবেহ করে উনার মেহমানদারী করেন।
এবং এই মেহমানদারীতে গরীব মিসকীন ফকির ফুকারা নিঃস্ব অসহায় দরিদ্র সর্বোহারা সকলেই উপস্থিত ছিল। সুবহানাল্লাহ।

তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক উনার আনজাম দেন, ৩ মাস ১ দিন।
সুবহানাল্লাহ।

এরপরে তিনি ৪র্থ হিজরী শরীফ উনার মহাসম্মানিত মাস রবীউল আউওয়াল শরীফ উনার ২৭ তারিখ ইয়াওমুস সাবত শরীফ সম্মানিত মদীনা শরীফে
মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময়
বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যমিনে উপস্থিত থাকা অবস্থাতেই তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময়
বিছালী শান মুবারক প্রকাশ করেন।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিক নির্দেশনা মুবারক অনুযায়ী উনাকে সম্মানিত গোসল মুবারক করানো হয় এবং কাফন মুবারক পরানো হয়। এবং স্বয়ং নিজেই
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার ছলাতুল জানাযা উনার ইমামতী করেন।
এবং উনাকে তিনি নিজেই উনার রওযা শরীফ উনার মধ্যে রাখেন।

তিনি দুনিয়ার যমিনে অবস্থান মুবারক করেন, ৩০ বছর ৫ মাস ৭ দিন।
উনার রওযা শরীফ জান্নাতুল বাকী শরীফে অবস্থিত।

উনার খুছুছিয়ত বৈশিষ্ট ফযিলত মুবারক বেমেছাল।
তিনি অত্যধিক দানশীলা ছিলেন।
অত্যধিক দান খায়রত করতেন তিনি ।
এবং গরীব মিসকীন, ফকীর ফুকারা, নিঃস অসহায়,সর্বহারা দরিদ্রের প্রতি উনার ছিলো সিমাহীন স্নেহ মমতা, রহম করুনা, ও দয়া দান ইহসান, অনুগ্রহ, ও কোমলতা যার কারনে উনাকে জাহিলিয়াতের যুগেও
উম্মুল মাসাকীন আলাইহাস সালাম বলে সম্মোধন মুবারক করা হতো। সুবহানাল্লাহ।
------------------------------------------

আজ উম্মুল মুমিনীন আল খমিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময়
বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
আজকের দিনের সম্মানার্থে মহান আল্লাহ পাক তিনি কায়িনাতের উপর খাছ রহমত, বরকত, সাকীনা, মাগফিরাত, দয়া, দান, ইহসান, মুবারক বর্ষন করেন।
কিন্তুু এগুলো সবাই ধারন করতে পারে না। যারা এই সম্মানিত দিবসকে তাযিম করবে, সম্মান করবে, মুহব্বত করবে,
শুধু মাত্র তারাই এই, রহমত বরকত সাকীনা মাগফিরাত দয়া দান ইহসান মুবারক লাভ করবে।

কাজেই বান্দা বান্দী উম্মত জ্বীন ইনশান সকলের জন্য ফরয হলো এই সম্মানিত দিবসকে সম্মান করা।
মহান আল্লাহ পাক তিনি যেন দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জ্বীন ইনশান আমাদের সবাইকে সেই তাওফিক দান করেন।
আমিন।

image