চিন্তা ও ফিকিরের বিষয়!!

হাদীছ শরীফের ব্যাখ্যা

"كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ"
অর্থ: "দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা পথিক।"
المرجع: صحيح البخاري - 6416

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ﷺ আমাদের দুনিয়ার হাকীকত বুঝিয়ে দিলেন ২টা উদাহরণ দিয়ে:

১. "غَرِيبٌ" = প্রবাসী
প্রবাসী যেমন বিদেশে থাকে। তার মন পরে থাকে নিজের দেশে। সে ঘর-বাড়ি, জমি-জমা কিনে স্থায়ী হয় না। প্রয়োজনীয় জিনিসটুকুই রাখে। কারণ সে জানে তাকে ফিরে যেতেই হবে।

শিক্ষা: আমরাও দুনিয়াতে প্রবাসী। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। তাই দুনিয়ার মহব্বতে, টাকা-পয়সা, বাড়ি-গাড়ির পিছনে পাগল হওয়া যাবে না।

২. "عَابِرُ سَبِيلٍ" = পথিক
পথিক রাস্তায় ১০ মিনিটের জন্য দাঁড়ায়। গাছের নিচে একটু বিশ্রাম নেয়। পানি খায়। তারপর আবার চলতে থাকে। সে ঐ জায়গায় বাড়ি বানায় না।

শিক্ষা:দুনিয়া হলো সফরের বিরতির জায়গা। ৬০-৭০ বছরের জীবন। এরপরই আখিরাতের লম্বা সফর। তাই এখানে আসক্ত হওয়া বোকামি।

এই হাদীছ থেকে ৩টা সবক

1.
দুনিয়াবিমুখতা: হাল রিযিক কামাবেন, কিন্তু দিল লাগাবেন না। "হাতের মধ্যে দুনিয়া, দিলের মধ্যে আখিরাত"।
2. আখিরাতের প্রস্তুতি: পথিক যেমন ব্যাগ গুছায়, তেমনি আমাদেরও নামায, রোযা, যিকির, সদকা দিয়ে আখিরাতের ব্যাগ গুছাতে হবে।
3.
অল্পে তুষ্টি: প্রবাসী যেমন অল্প খেয়ে থাকে, তেমনি আমাদেরও লোভ-লালসা কমিয়ে কানাআত করা।

সাহাবায়ে কেরামের আমল
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এই হাদীছ শুনে বলতেন:
"যখন সন্ধ্যা হয় তখন সকালের অপেক্ষা করো না। আর যখন সকাল হয় তখন সন্ধ্যার অপেক্ষা করো না।"

অর্থ: মৃত্যু যে কোনো সময় আসতে পারে। তাই প্রতি মুহূর্তকে গনিমত মনে করো।

সারকথা:
দুনিয়া ব্যবহারের জন্য, দিল লাগানোর জন্য না।
বাড়ি বানান আখিরাতে, দুনিয়াতে শুধু তাঁবু গাড়ুন।

আল্লাহ পাক আমাদেরকে এই হাদীছের উপর আমল করার তৌফিক দিন। আমীন।