✳️মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১৫০)

নূরে মুজাসসাম হবীবূল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি তো মূল। উনার মহাসম্মানিত ও মহাপবিত্র মুহব্বত মুবারকই হলেন মূল। দেখা গেলো আবুল বাশার হযরত ছফীউল্লাহ আলাইহিস সালাম উনি স্বাভাবিক থেকে ডাবলের থেকে বেশি লম্বা। অনেক লম্বা। অনেক লোক নিয়ে এসেছেন। উনি সবার পিছনে। সামনে আরেকজন রসূল আলাইহিস সালাম। আসলেন। এসে বললেন। আমি বললাম, ‘আচ্ছা; ঠিক আছে।’ পরে করে দিলেন। আলোটা এমন করলেন যে, বেহেশতে যেরকম আলো থাকবে, সেরকম। খুব প্রখর না, আবার হালকাও না। সব স্পষ্ট। আবার আবহাওয়াটাও ঐরকম। গরমও না, ঠাণ্ডাও না। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!)
পরিবেশটা খুবই শান্তিদায়ক। এখন উনি আসলেন। মধ্যে অনেকগুলি লোক। সামনে একজন, পিছে উনি। সামনে যিনি, উনি উনার সমসাময়িক, কাছাকাছি। সেটাই বললাম যে, মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করলে মহান আল্লাহ পাক তিনি খুশি হন, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি খুশি হন, সবাই খুশি হন। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) কারণ, মূল তো হলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি। উনার জন্য করতে পারলে সব হয়ে গেলো। এখন উনারা কি বুঝেছেন কে জানে? তবে এই কথাগুলি আমাকে উনারা বললেন— ‘বদ দু‘আ যেন না দেই, শাস্তিও যেন না দেই। আমরা কাজটা করে দিচ্ছি।’ পরে উনি করে দিলেন।
আমি বলেছিলাম; কারণ কোনো বাতি নেই। এখানে থাকে কিভাবে মানুষ? তখন দেখলাম যে, সামনে বড় রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে উনারা আসতেছেন। আসলেন। এসে বললেন। আমি বললাম, ‘আচ্ছা; ঠিক আছে।’ পরে করে দিলেন
পরে সব স্বাভাবিক হয়ে গেলো। আবহাওয়াটা খুব ঠাণ্ডাও না, খুব গরমও না, আরামদায়ক। আলোটা ঐরকমই চোখেও লাগে না, আবার সব দেখা যায় স্পষ্ট পরিষ্কার। আর বেহেশতি আবহাওয়া। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) এখন যতো করা যায়। বুঝতে পারলে? সেটাই বললাম যে, যতটুকু করা সম্ভব।
যেটা আমরা বলি যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি হাযির—নাযির। শুনতেছেন না? দেখতেছেন না? তাহলে আর কি? আর উনার ফায়ছালা তো মূল ফায়ছালা। মূল তো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি। মহান আল্লাহ পাক তিনি তো আছেন—ই। এখন তো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি মূল। এখন উনাকে সন্তুষ্ট করতে পারলে, সব হয়ে গেলো। উনার সাথে যতো নিসবত রাখা যায়। সবাই মুহব্বত করবে। ঐরকমই দেখা গেছে। অনেক লম্বা তিনি, সবার শেষে। উনি সবাইকে নিয়ে আসতেছেন। সামনে একজন ছিলেন। বেহেশতি আবহাওয়া। ঠাণ্ডাও না, শীতও না, গরমও না। আবার খুব প্রখর আলোও না। সব স্পষ্টই দেখা যায়। প্রখরতা নেই। এখন মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ যতো করা যায়। এগুলোর তো ভাষা নেই। এটা বললাম, বললে তোমাদের যদি ঈমানী কুওয়াত বাড়ে। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!)
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার কাজ তো আমাদের শুরু হয়ে গেছে। খরচ তো আমরা করতেছি। এখন যে শরীক থাকবে, সে পাবে। বলার কিছু নেই। তোমাদেরকে সুসংবাদগুলি এজন্য বলি যে, বললে যদি তোমাদের ঈমানী কুওয়াত বাড়ে। আমরা আলোচনা করলাম যে, মহাম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র ইছনাইনিল আ’যীম শরীফ) উনাকে সম্মান করতে হবে, পালন করতে হবে। আর সকালে এই ঘটনা মুবারক ঘটলো। (সুবহানা মামদূহ মুর্শিদ আলাইহিস সালাম!) কেমন হলো? এটা কল্পনাতীত বিষয়। দুজন হযরত রসূল আলাইহিমাস সালাম উনারা এসেছেন। উনারা আসবেন কেন? হঁ্যা? আমি বললাম যে, ‘বাড়িটা এরকম করলো! কি করলো এটা? সুইচ দিলে একটা বাতিও জ্বলে না। যারা দায়িত্বে আছে এদেরকে শাস্তি দিতে হবে।
এদেরকে বরখাস্ত করতে হবে। কারণ বাতি জ্বলে না। অন্ধকারে থাকে কিভাবে?’ চোখে আবছা আবছা কিছু দেখা যায়। বাকীটা সুন্দরই। তারপরে দেখলাম— উনারা আসতেছেন। অনেক লোকজন নিয়ে বিরাট রাস্তা দিয়ে উনারা হেঁটে এসেছেন। আসলেন। তারপর এই ঘটনা।” (সুবহানা মামদূহ মুর্শিদ আলাইহিস সালাম!)
তাহলে মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার কতো বেমেছাল ফযীলত মুবারক সেটা সমস্ত জিন—ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের চিন্তা ও কল্পনার উর্ধ্বে। সুবহানাল্লাহ!

যিনি খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে আমাদের সবাইকে অনন্তকালব্যাপী জারীকৃত মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক উনার মধ্যে মাল—জান, সময় সমস্ত কিছু দিয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র গোলামী মুবারক উনার আনজাম মুবারক দেয়ার তাওফীক্ব দান করুন। আমীন!