মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মানহানীকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড (৫১)
[১৪৪২ হিজরী শরীফ-এ প্রকাশিত কিতাব থেকে]
এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার তাফসীরে ১০ম হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে যামান হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূত্বী রহমাতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘আল ইকলীল ফী ইস্তিম্বাত্বিত্ তানযীল’ উনার মধ্যে বলেন,
نَزَلَتْ فِـىْ بَرَاءَةِ اُمِّ الْـمُؤْمِنِيْـنَ الثَّالِثَةِ سَيِّدَتِنَا حَضْرَتْ اَلصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ فِيْمَا قُذِفَتْ بِهٖ فَاسْتَدَلَّ بِهِ الْفُقَهَاءُ رَحْـمَةُ اللهِ عَلَيْهِمْ عَلـٰى اَنَّ قَاذِفَهَا يُقْتَلُ لِتَكْذِيْبِهٖ لِنَصِّ الْقُرْاٰنِ قَالَ الْعُلَمَاءُ رَحْـمَةُ اللهِ عَلَيْهِمْ قَذْفُ اُمِّ الْـمُؤْمِنِيْـنَ الثَّالِثَةِ سَيِّدَتِنَا حَضْرَتْ اَلصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ كُفْرٌ لِّاَنَّ اللهَ سَبَّحَ نَفْسَهٗ عِنْدَ ذِكْرِهٖ فَقَالَ {سُبْحٰنَكَ هٰذَا بُـهْتَانٌ عَظِيْمٌ}كَمَا سَبَّحَ نَفْسَهٗ عِنْدَ ذِكْرِ مَا وَصَفَهٗ بِهِ الْمُشْرِكُوْنَ مِنَ الزَّوْجَةِ وَالْوَلَدِ.
অর্থ: “মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে যে বিষয়ে অপবাদ দেয়া হয়েছিলো, সে বিষয়ে উনার মহাসম্মানিত পবিত্রতা মুবারক সম্পর্কে এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছেন। সুবহানাল্লাহ! ফলে মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে অপবাদ প্রদানকারীকে, দোষারোপকারীকে ক্বতল করার বিষয়ে, মৃত্যুদণ্ড দেয়ার বিষয়ে হযরত ফুক্বাহায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার দ্বারা দলীল পেশ করেছেন। সুবহানাল্লাহ! কেননা সেই ব্যক্তি মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনাকে মিথ্যারোপ করেছে। না‘ঊযুবিল্লাহ! হযরত ইমাম—মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনাকে দোষারোপ করা, উনার দুর্নাম করা কুফরী। কারণ নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার আহ্লিয়াহ এবং আল—আওলাদ সম্পর্কে মুশরিকরা যে অপবাদ দিয়েছিলো, সে বিষয়ে উনার বেনিয়াযী বর্ণনা করতে যেয়ে যেমন তিনি উনার নিজের পবিত্রতা মুবারক বর্ণনা করেছেন। (ঠিক তদ্রুপ) স্বয়ং মহান আল্লাহ পাক তিনি নিজেই (মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার সম্পর্কে যে অপবাদ দেয়া হয়েছিলো, সে বিষয়ে উনার পবিত্রতা ও বেনিয়াযীর) সেই বিষয়টা আলোচনা করতে যেয়েও তিনি উনার নিজের পবিত্রতা মুবারক বর্ণনা করেছেন। তিনি ইরশাদ মুবারক করেছেন,
سُبْحٰنَكَ هٰذَا بُـهْتَانٌ عَظِيْمٌ
‘(মহান আল্লাহ পাক) আপনি পূত—পবিত্র, (মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনিও পূত—পবিত্র।) এটা একটা কঠিন অপবাদ।” না‘ঊযুবিল্লাহ! (আল ইকলীল ফী ইস্তিম্বাত্বিত্ তানযীল ১৯০ নং পৃষ্ঠা)