মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মানহানীকারীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড (৪৮)
[১৪৪২ হিজরী শরীফ-এ প্রকাশিত কিতাব থেকে]
হযরত ইমাম আল্লামা ক্বাযী ইবনে ‘আরাবী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৫৪৩ হিজরী শরীফ) তিনি উনার বিশ্বখ্যাত তাফসীরগ্রন্থ ‘আহকামুল কুরআন শরীফ’ উনার মধ্যে উল্লেখ করেন,
اَنَّ اَهْلَ الْاِفْكِ رَمَوْا اُمَّ الْـمُؤْمِنِيْـنَ الثَّالِثَةَ سَيِّدَتَنَا حَضْرَتْ اَلصِّدِّيْقَةَ عَلَيْهَا السَّلَامُ اَلْمُطَهَّرَةَ بِالْفَاحِشَةِ فَبَرَّاَهَا اللهُ فَكُلُّ مَنْ سَبَّهَا بِـمَا بَرَّاَهَا اللهُ مِنْهُ فَهُوَ مُكَذِّبٌ لِّلّٰهِ وَمَنْ كَذَّبَ اللهَ فَهُوَ كَافِرٌ.
অর্থ: “নিশ্চয়ই আহলে ইফকের ঘটনা রটনাকারীরা মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম যিনি মুত্বহ্হারাহ্ উনার মহাসম্মানিত শান মুবারক—এ ফাহেশামূলক কথা—বার্তা ছড়িয়েছে। তারপর স্বয়ং মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার পবিত্রতা মুবারক বর্ণনা করেছেন। সুতরাং মহান আল্লাহ পাক তিনি যেই বিষয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার পবিত্রতা মুবারক বর্ণনা করেছেন, সেই বিষয়ে উনাকে যে ব্যক্তি গাল—মন্দ করবে, উনার মানহানী করবে, সেই ব্যক্তি মহান আল্লাহ পাক উনার প্রতি মিথ্যারোপ করলো। আর যেই ব্যক্তি মহান আল্লাহ পাক উনার প্রতি মিথ্যারোপ করলো, সেই ব্যক্তি কাফির। না‘ঊযুবিল্লাহ! (সুতরাং শাস্তিস্বরূপ অবশ্যই তাকে ক্বতল করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে।)” সুবহানাল্লাহ! (আহ্কামুল কুরআন লিইবনে ‘আরাবী ৬/৩৭)