আমার ছোট ছেলের বয়স যখন আনুমানিক সাত মাস তখন তার ডায়রিয়া হয়েছিল। যখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে জানানো হল এবং দোয়া মুবারক চাওয়া হলো যে পাঁচ-ছয় দিন হয়ে যাওয়ার পরও কোনো ওষুধে কাজ হচ্ছে না, বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন যে, মোটা দারুচিনি দিয়ে তালবিনা রান্না করে খাওয়াতে। উনার মুবারক পরামর্শ অনুযায়ী কয়েকবার এভাবে খাওয়ানোর পর আস্তে আস্তে ইস্তেঞ্জা কমে আসতে থাকে এবং তার দুই-এক দিন পর থেকে বাচ্চা স্বাভাবিক ইস্তেঞ্জা করতে থাকে। সুবহানাল্লাহ! সাইয়ি্যদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি আমাদের শুধু বাতেনী চিকিৎসকই নন। এক কথায় বলতে গেলে তিনি আমাদের মহা ত্রাণকর্তা।
আহমাদ রাবেয়া ইয়াসমিন কাদেরী