🌹সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল ‘আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সংক্ষিপ্ত জীবনী মুবারক (১০)
মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পিতা উনার সাথে উনার যে দুই ভাই সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেছেন, উনাদের সম্পর্কে ‘আর রওদ্বুল উন্ফ’ নামক কিতাবে উল্লেখ রয়েছে,
وَهُمَا الْحَارِثُ بْنُ الْحَارِثِ رضى الله تعالى عنه وَعَمْرُو بْنُ الْحَارِثِ رضى الله تعالى عنه
অর্থ: “আর উনারা দুইজন হচ্ছেন সাইয়্যিদুনা হযরত হারিছ ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি এবং সাইয়্যিদুনা হযরত ‘আমর ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি।” সুবহানাল্লাহ! (আর রওদ্বুল উন্ফ)
মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত ভাই সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে হারিছ আলাইহিস সালাম উনার সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ:
আল্লামা হযরত আবূ উমর ইবনে আব্দুল বার রহমতুল্লাহি আলাইহি তিনি এবং আল্লামা হযরত ইবনে আছীর রহমতুল্লাহি আলাইহি তিনি অর্থাৎ উনারা উনাদের কিতাবে উল্লেখ করেন,
حضرت عبد الله بن الحارث بن أبي ضرار رضى الله تعالى عنه واسمه حضرت حبيب رضى الله تعالى عنه هُوَ أخو ام المؤمنين سيدتنا حضرت الثامنة عليها السلام (سيدتنا حضرت جويرية عليها السلام) بِنْت الْحَارِث عليه السلام زوج النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قدم على النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي فداء أسارى بني المصطلق غيب فِي بعض الطريق ذودا كن معه، وجارية، سوداء، فكلم رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي فداء الأسارى، فَقَالَ لَهُ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: نعم، فما جئت بِهِ؟ قَالَ: مَا جئت بشيء. قَالَ: فأين الذود والجارية السوداء التي غيبت بموضع كذا؟ قَالَ أشهد ان لا إِلَهَ إِلا اللَّهُ وأنك رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ والله مَا كَانَ معي أحد، ولا سبقني إليك أحد، فأسلم.
অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে হারিছ ইবনে আবূ দ্বিরার রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার সম্মানিত নাম মুবারক সাইয়্যিদুনা হযরত হাবীব রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু। তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত ভাই। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট বনূ মুছ্ত্বলিক্বের বন্দীদের মুক্তিপণ নিয়ে আসেন। আসার সময় কিছু দূর অগ্রসর হয়ে পথিমধ্যে উনার সাথে থাকা মুক্তিপণের উট এবং একটি কালো দাসী লুকিয়ে রাখেন। তারপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারক—এ এসে বন্দীদের মুক্তিপণের বিষয়ে কথা—বার্তা বলেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে উদ্দেশ্য করে ইরশাদ মুবারক করেন, হঁ্যা। আপনি এজন্য কি নিয়ে এসেছেন? তিনি বলেন, আমি কোনো কিছুই নিয়ে আসিনি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তাহলে ঐ উটগুলো এবং কালো দাসী কোথায়, যেগুলো আপনি অমুক স্থানে লুকিয়ে রেখেছেন? তখন তিনি সাথে সাথে সম্মানিত কালিমা শরীফ পাঠ করেন,
أشهد ان لا إِلَهَ إِلا اللَّهُ وأنك رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোনো মা’বূদ নেই এবং নিশ্চয়ই আপনি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লম।’ সুবহানাল্লাহ! (তিনি আরো বলেন,) মহান আল্লাহ পাক উনার কসম! তখন আমার সাথে আমি ব্যতীত দ্বিতীয় আর কেউই ছিলো না এবং আমার অগ্রবর্তী হয়ে আপনার নিকট কেউ আগমনও করেনি। সুবহানাল্লাহ! তারপর তিনি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন।” সুবহানাল্লাহ! (উস্দুল গ্ববাহ্ ৩/১০১, ইস্তি‘য়াব ১/২৬৭)