🌹সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল ‘আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সংক্ষিপ্ত জীবনী মুবারক (৮)

মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইস্ম বা নাম মুবারক
কিতাবে বর্ণিত রয়েছে,
عن حَضْرَتْ ابن عباس رضى الله تعالـى عنه قال قالت جويرية بنت الحارث وكان اسمها برة فحول النبي صلى الله عليه و سلم اسمها وسماها جويرية
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ্ আলাইহাস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ইসম বা নাম মুবারক ছিলেন ‘সাইয়্যিদাতুনা হযরত বার্রাহ্ আলাইহাস সালাম’। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সম্মানিত ও পবিত্র ইসম বা নাম মুবারক পরিবর্তন করে রাখেন ‘সাইয়্যিদাতুনা হযরত জুওয়াইরিয়াহ্ আলাইহাস সালাম’।” সুবহানাল্লাহ! (ছহীহ্ ইবনে খুযাইমাহ্ ১/৩৭০, ছহীহ্ ইবনে হিব্বান ১৩/১৪৩, আস সুনানুল কুবরা লিন নাসায়ী ৯/৭১, আদ দা’ওয়াতুল কাবীর লিল বাইহাক্বী ১/১৯৬ ইত্যাদি)
উনার সম্মানিত ও পবিত্র লক্বব মুবারক:
মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আত্ব ত্বাহিরাহ, আত্ব ত্বইয়্যিবাহ্, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, মালিকু জান্নাহ, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ্, মালিকুল কায়িনাত এছাড়াও আরো অসংখ্য—অগণিত। সুবহানাল্লাহ!