আক্বাঈদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আক্বায়িদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত
আক্বাঈদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত
(পূর্বে প্রকাশিতের পর)
প্রকাশ্য বাহাছের চ্যালেঞ্জ
রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি ইসলাম উনার সকল বিষয়েই আহ্লে সুন্নত ওয়াল জামায়াত তথা কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস সম্মত আক্বীদা পোষণ করেন এবং আমল করে থাকেন। যারা রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং উনার আক্বীদা-আমল সম্পর্কে মিথ্যা কথা বলে থাকে তাদের প্রতি-
রাজারবাগ শরীফ-এর তরফ থেকে শর্ত সাপেক্ষে
প্রকাশ্য বাহাছ ও চ্যালেঞ্জ ঘোষণা করা হচ্ছে
প্রাথমিক শর্তসমূহ : (১) বাহাছ প্রকাশ্য ও সুবিধাজনক স্থানে ব্যাপক প্রচার-প্রসার করে নির্দিষ্ট সময়ে হতে হবে। (২) বাহাছের দু’ মাস পূর্বে চুক্তিনামায় আবদ্ধ হতে হবে। (৩) নিরপেক্ষ লোকের তত্ত্বাবধানে বাহাছ অনুষ্ঠানে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে। (৪) বাহাছের মানদ- হবে কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস। (৫) বিরোধীপক্ষের আক্বীদা ও আমলের দলীলও পেশ করতে হবে। (৬) বাহাছের বিষয়সমূহের ব্যাপারে বাহাছের পনের দিন পূর্বে প্রত্যেককেই তার বিপরীতপক্ষের কাছে দলীল ভিত্তিক লিখিত ফায়ছালা পেশ করতে হবে এবং যারা বাহাছে অংশগ্রহণ করবে তারা স্বয়ং নিজ হাতে তাতে স্বাক্ষর করবে। (৭) বাহাছের অন্যান্য শর্তসমূহ উভয়পক্ষের আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
উল্লেখ্য, রাজারবাগ শরীফ-এর বিরোধীরা অপপ্রচার করে থাকে যে, “রাজারবাগপন্থীদের বাহাছের জন্য আহবান করা হয়, কিন্তু তারা সাড়া দেয় না। ” তাদের এ কথাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং রাজারবাগ শরীফ-এর পক্ষ থেকেই মাহ্ফিলসমূহে প্রকাশ্যে এবং পত্রিকার অনেক সংখ্যাতেই তাদেরকে বাহাছের আহবান জানানো হয়েছে ও হচ্ছে। অথচ তারাই সে আহবানে সাড়া দেয়নি ও দিচ্ছেনা। সাড়া দিবে বলেও আমরা মনে করিনা। কারণ বাতিল ও নাহক্ব পন্থীদের লম্ফ-ঝম্ফ কেবল নির্ধারিত বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকে। হক্বপন্থীদের সামনে আসতে তাদের চিরকালের ভয়।