নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘আমি তোমাদের কারো মতো নই।’ সুবহানাল্লাহ!
মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিতা হযরত আম্মাজান আলাইহাস সালাম উনার থেকে কুদরতীভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক রেখেছেন। সুবহানাল্লাহ!
যা উনার বেমেছাল ত্বহারাত বা পবিত্রতা মুবারক উনার বহিঃপ্রকাশ ও বেমেছাল মর্যাদা-মর্তবা মুবারক উনাদের মধ্যে একটি বিশেষ মর্যাদা-মর্তবা মুবারক। সুবহানাল্লাহ!
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহাপবিত্র ক্বওল শরীফ-১
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বেমেছাল ফাযায়িল-ফযীলত, মর্যাদা-মর্তবা, শান-মান মুবারক হাদিয়া করেছেন। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “আমার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনাকে এবং আপনার যিকির (মর্যাদা-মর্তবা) মুবারক উনাকে সমুন্নত করেছি।” সুবহানাল্লাহ!
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং পূর্ববর্তী হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনারা কেউই সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে যমীনে আগমন করেননি অর্থাৎ স্বাভাবিকভাবে মহাপবিত্র যমীনে তাশরীফ মুবারক প্রকাশ করেননি। যেহেতু সম্মানিত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা মহান আল্লাহ পাক উনার খাছ ও বিশেষভাবে মনোনীত। তাই মহান আল্লাহ পাক তিনি সম্মানিত হযরত নবী ও রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে উনার শান-মান হেতু স্বীয় কুদরত মুবারক দ্বারা আলাদাভাবে সৃষ্টি করেছেন এবং যমীনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ!
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, এ প্রসঙ্গে কিতাবে বর্ণিত হয়েছে, জেনে রাখুন! সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ বা মুবারক আগমনের পদ্ধতি সম্পর্কে ৪টি ক্বওল শরীফ রয়েছে।
১. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিতা হযরত আম্মাজান আলাইহাস সালাম উনার মহাপবিত্র বাম পাঁজর মুবারক উনার নিচ দিয়ে কুদরতীভাবে যমীনে তাশরীফ মুবারক এনেছেন। সুবহানাল্লাহ!
২. স্বাভাবিক স্থান ও নাভি মুবারক উনার মধ্যবর্তী স্থান হতে।
৩. স্বীয় মহাসম্মানিতা মাতা আলাইহাস সালাম উনার মুখ মুবারক হতে।
৪. স্বাভাবিকভাবে।
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র তাশরীফ মুবারক প্রকাশ সম্পর্কে সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের সকল ইমাম-মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের অভিমত হলো, “হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনারা ব্যতীত সমস্ত মানুষই স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেন। আর সমস্ত হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনারা স্বাভাবিক স্থান ও নাভি মুবারক উনার মধ্যবর্তী স্থান হতে কুদরতীভাবে আগমন করেছেন। আর আমাদের হযরত নবী ও রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম উনার মহাপবিত্র বাম পাঁজর মুবারক উনার নিচ থেকে কুদরতীভাবে তাশরীফ মুবারক এনেছেন অর্থাৎ কুদরতীভাবে পবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করেছেন।” সুবহানাল্লাহ!
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, এ সম্পর্কে কিতাবে আরো বর্ণিত আছে যে, “মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনারা স্বাভাবিক পথে যমীনে আগমণ মুবারক করেছেন, একথা সম্পূর্ণরূপেই অশুদ্ধ।” “মালিকী মাযহাব উনার ইমাম উনারা এজন্যই ওই ব্যক্তিকে ক্বতল করার ফতওয়া দিয়েছেন, যে ব্যক্তি বলবে; নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বাভাবিকভাবে তাশরীফ মুবারক এনেছেন।” সুবহানাল্লাহ!
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বাভাবিকভাবে যমীনে আগমণ করেননি অর্থাৎ মহাপবিত্র তাশরীফ মুবারক প্রকাশ করেননি। সুবহানাল্লাহ! বরং তিনি উনার মহাসম্মানিতা হযরত আম্মাজান আলাইহাস সালাম উনার পবিত্র বাম পাঁজর মুবারক উনার নিচ থেকে কুদরতীভাবে তাশরীফ মুবারক এনেছেন অর্থাৎ কুদরতীভাবে যমীনে আগমন করেছেন। সুবহানাল্লাহ! যা উনার বেমেছাল ত্বহারাত বা পবিত্রতা মুবারক উনার বহিঃপ্রকাশ ও বেমেছাল মর্যাদা-মর্তবা মুবারক উনাদের মধ্যে একটি বিশেষ মর্যাদা-মর্তবা মুবারক। সুবহানাল্লাহ!