অরাজনৈতিক তথা অগণতান্ত্রিক উপায়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব এবং খিলাফতও জারী করা সম্ভব ইনশাআল্লাহ
দীর্ঘ ১৭ বছর যাবত হাসিনা সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে বহু আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি জামাত ও সমমাননা দলগুলো কিন্তু ফলাফল শূন্য। পক্ষান্তরে অরাজনৈতিক তথা অগণতান্ত্রিক কোটা বিরোধী আন্দোলন ছিল পবিত্র দ্বীন ইসলাম নির্ভর কারণ কোটার মাধ্যমে যোগ্যদের বঞ্চিত করা বেইনসাব। যোগ্যরা উপযুক্ত স্থানে যাবে এটাই ইনসাফ, এটাই পবিত্র দ্বীন ইসলাম । কোটাবিরোধী আন্দোলনে ৯৮ ভাগ মুসলমানের পূর্ণ সমর্থন ছিল,মহান আল্লাহ পাক উনার গায়েবী মদদ ছিল,, যার কারণে জালিম সরকার টিকতে না পেরে কোনরকম পালিয়ে গেছে। এখানে লক্ষ্যণীয় যে অরাজনৈতিক তথা অগণতান্ত্রিক উপায়ে যত বেশি ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হারাম গণতান্ত্রিক তথা বিভাজিত ব্যবস্থায় তার শিকি পরিমাণও সম্ভব নয়। 'মুসলমান' হিসেবে যতদিন আমরা বিভাজিত থাকবো ততদিন ইন্ডিয়া,আমেরিকা, চীনের খপ্পরে পরে থাকতে হবে! আর যদি আমরা 'মুসলমান' হিসেবে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ইন্ডিয়া,আমেরিকা, চীন কেন পৃথিবীর কোন শক্তি নেই আমাদের পরাস্ত করবে। আমরা মুসলমানরা পবিত্র কালিমা শরীফে বিশ্বাসী, আখেরি নবী রহমাতুল্লিল আলামীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত অর্থাৎ আশরাফুল মাখলুকাত।ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি নেই আমাদেরকে খিলাফত ব্যবস্থা থেকে পিছু হাটাবে।
বিস্তারিত জানুন:al-ihsan.net|sunnat.info