সবাই দ্রুত ও ব্যাপকভাবে প্রচার করুন ও ছড়িয়ে দিন
ঈদে মিলাদুন্নবী ﷺ-এর রুটিন প্রজ্ঞাপন নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের তালবাহানা!
প্রতি বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে পালনের বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে সাধারণত ১৫–২০ দিন আগেই প্রজ্ঞাপন জারি করা হয়।
কিন্তু এ বছর বিষয়টিতে ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে।
আজ ১৮ আগস্ট ২০২৬। অথচ এখনো ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি। অন্যদিকে, আগামী ২৬ আগস্ট ২০২৬ পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ পালিত হওয়ার কথা। অর্থাৎ ওয়ার্কিং ডে আছে আর মাত্র ৫ দিন।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও এখন পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় থেকে কোনো প্রজ্ঞাপন পায়নি। তাদের বক্তব্য অনুযায়ী—
১. শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন পাওয়ার পর সেটি অধিদপ্তরে পাঠাতে প্রায় ৭ দিন সময় প্রয়োজন হয়।
২. অধিদপ্তর থেকে মাঠপর্যায়ে চিঠি পৌঁছাতেও আরও প্রায় ৫–৭ দিন সময় লাগে।
এ অবস্থায় সময়মতো সরকারি নির্দেশনা মাঠপর্যায়ে পৌঁছানো নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান। প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে যথাযথ প্রস্তুতি ও নির্দেশনার মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে।
তাহলে এ বছর কেন এই অস্বাভাবিক বিলম্ব?
ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে এ নিয়ে উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে। এর আগে নিয়মিতভাবে যে প্রজ্ঞাপন যথাসময়ে জারি করা হতো, এবার তা নিয়ে এমন বিলম্ব কেন—সেটিই এখন বড় প্রশ্ন।
আমরা আশা করি, ধর্ম মন্ত্রণালয় বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠপর্যায়ের প্রশাসনের কাছে যথাসময়ে নির্দেশনা পৌঁছানোর ব্যবস্থা করবে।
@