জুন ২০২৬।
এই বছরের জুন মাসে, ইসরায়েল-নিয়ন্ত্রিত পশ্চিম তীরে, জুডিয়ান মরুভূমিতে একটা উৎসব আয়োজন করা হয়।

নাম — "প্রাইড ল্যান্ড।"

আয়োজকদের দাবি অনুযায়ী, এটাই মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বড় LGBTQ উৎসব। চার দিনের আয়োজন। পনেরোটা হোটেল, সমুদ্রতীরের কমপ্লেক্স, বিশাল মঞ্চ। মরুভূমির মাঝখানে একটা অস্থায়ী শহর বানানো হয়, যেটা চলবে চব্বিশ ঘণ্টা।

আয়োজক একটা বেসরকারি প্রযোজনা প্রতিষ্ঠান হলেও ইসরায়েল সরকারের সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট এই অনুষ্ঠানের প্রচার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এটাকে প্রচার করেছে।

এখন একটা জায়গার কথা বলি।

পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো মিটারেরও বেশি নিচে। পানিতে লবণের পরিমাণ এত বেশি যে সেখানে কোনো মাছ বাঁচে না, কোনো শৈবাল জন্মায় না। তাই নামটাই হয়ে গেছে — মৃত সাগর।

জ্বি, ডেড সি।

চারপাশের মাটি অনুর্বর। বাতাসে গন্ধকের গন্ধ।
এই জায়গাটা সম্পর্কে আপনি হয়তো জানেন না, কিন্তু কুরআন জানে। ঐতিহ্যগতভাবে এই অঞ্চলটাকেই চিহ্নিত করা হয় কওমে লুতের এলাকা হিসেবে।

সেই জনপদ, যাদের কথা আল্লাহ কুরআনে বারবার বলেছেন। লুত আলাইহিস সালামের জাতি। যারা এমন একটা কাজ শুরু করেছিল, যা তাদের আগে পৃথিবীর কেউ করেনি।

আল্লাহ বলেন —
"আর লুতকে স্মরণ করো, যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের আগে বিশ্বজগতের কেউ করেনি?"
(সূরা আল-আরাফ, ৭:৮০)

লুত আলাইহিস সালাম তাদের বোঝালেন। বছরের পর বছর। তারা শুনল না। উল্টো তারা তাঁকে নিয়ে ঠাট্টা করল। বলল — "লুতের পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, ওরা তো বড় পবিত্র মানুষ!"

তারপর একদিন সকাল হলো।
আল্লাহ বলেন—
"অতঃপর সূর্যোদয়ের সময় এক বিকট শব্দ তাদের পাকড়াও করল। আর আমি সেই জনপদকে উল্টে দিলাম, আর তাদের ওপর পোড়া মাটির পাথর বর্ষণ করলাম।"
(সূরা আল-হিজর, ১৫:৭৩-৭৪)

গোটা একটা জনপদ। উল্টে দেওয়া হলো।
আজও সেই জায়গায় জীবন ফেরেনি। হাজার হাজার বছর পরেও না।

এখন আসল কথা শুনুন। এই জায়গাই জুডিয়ান মরুভূমি। মানে ডেড সি।

যে জাতিকে যেই কাজের কারণে ধ্বংস করা হয়েছিল, তাদের ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে সেই একই কাজের উৎসব? যেই জায়গাটা ঐতিহাসিক ভাবেই চিহ্নিত লুত আলাইহি ওয়াসাল্লামের ক্বওমদের, সেই জায়গাতেই একই কাজ?

এটা সরাসরি চ্যালেঞ্জ। নতুন কিছু না। আমরা ১৭ই রমাদান দেখে অভ্যস্ত। দখলদাররা কী আচরণ করে আমরা দেখেছি বছরের পর বছর। ওরা আমাদের ঐতিহাসিক ক্ষণ গুলো স্মরণ রাখে কিন্তু আমরা রাখি না। অনেকে জানিই না এই বিষয় গুলো।

আমাদের সামনেই শত্রু পক্ষ মহরা দিচ্ছে, কোনো কিছুর জানান দিচ্ছে। আর আমরা ডুবে আছি দুনিয়ায়। একে অপরের সাথে মারামারিতে, রেশারেশিতে। অমুক খারাপ, তমুক ভালো নিয়ে

image