মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১০১)
কিতাবে বর্ণিত রয়েছেন—
مَنْ عَظَّمَ لَيْلَةَ مَوْلِدِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِـمَا اَمْكَنَهٗ مِنَ التَّعْظِيْمِ وَالْاِكْرَامِ كَانَ مِنَ الْفَائِزِيْنَ بِدَارِ السَّلَامِ
অর্থ: “যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের রাত্রি (এবং দিবস) মুবারক উনাকে অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে সর্বোচ্চ সাধ্য—সামর্থ্য অনুযায়ী মহাসম্মানিত ও মহাপবিত্র তা’যীম—তাকরীম মুবারক করবেন, সম্মান করবেন, তিনি চির শান্তিময় সম্মানিত জান্নাত মুবারক উনার অধিকারী হয়ে কামিয়াবী লাভ করবেন।” সুবহানাল্লাহ! (খুৎবাতু ইবনে নুবাতাহ্)