✳️মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (২৩)
যিনি আমাকে সত্যসহ মহাসম্মানিত ও মহাপবিত্র নবী হিসেবে এবং মহাসম্মানিত ও মহাপবিত্র রিসালত মুবারকসহ হাবীব মাহবূব হিসেবে সৃষ্টি মুবারক করেছেন, পাঠিয়েছেন। আমি জানি যে, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি তোমাকে সম্মানিত মুসলমান হিসেবে ক্ববূল করে নিয়েছেন। তাই আমি ‘লাব্বাইক’ বলে তোমার ডাকে সাড়া দিয়েছি।’ তখন ঐ মহিলা বললেন, ‘নিশ্চয়ই আপনি মহাসম্মানিত ও মহাপবিত্র নবী—রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং নিশ্চয়ই আপনি সুমহান চরিত্র মুবারক উনার অধিকারী। (ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! দয়া করে) আপনি আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র হাত মুবারক) আমার জন্য প্রসারিত করে দিন—فَاَنَا اَشْهَدُ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا اللهُ وَاَشْهَدُ اَنَّكَ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আপনি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’
অতঃপর ঐ মহিলা তিনি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করার খুশিতে (রাতেই) নিজে নিজে নিয়ত করলেন যে, সকাল হলেই তিনি উনার মালিকানায় থাকা সমস্ত মাল—সম্পদ (মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মনার্থে) বিলিয়ে দিবেন। তারপর যখন সকাল হলো, তখন ঐ মহিলা দেখলেন উনার আহাল তিনি সুমহান নেক আগ্রহ নিয়ে একটি ওলীমা মুবারক অর্থাৎ বিশেষ মেহমানদারীর আয়োজন করছেন। সুবহানাল্লাহ! তখন ঐ মহিলা তিনি উনার আহাল উনাকে বললেন, এতো ভালো উদ্যোগ কিসের জন্য? তিনি উনার আহলিয়াকে বললেন, গত রাতে আপনি যেই মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারক—এ (মহাসম্মানিত ও মহাপবিত্র হাত মুবারক—এ) সম্মানিত ইসলাম গ্রহণ করেছেন, উনার সম্মানার্থে। সুবহানাল্লাহ! অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে আমি এই বিশেষ মেহমানদারীর আয়োজন করেছি। সুবহানাল্লাহ! তখন ঐ মহিলা তিনি উনার আহালকে বললেন— এই বিষয়টি আপনার নিকট কে প্রকাশ করলেন? এই ব্যাপারে আপনাকে কে জানিয়েছেন? ঐ ব্যক্তি তিনি বললেন, যিনি দয়া করে আপনাকে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দীদার মুবারক দান করেছেন, তিনি দয়া করে আমাকেও উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দীদার মুবারক দান করেছেন। সুবহানাল্লাহ! অতঃপর মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে ঐ মহিলা তিনি এবং উনার আহাল তিনি অর্থাৎ উনারা উভয়ে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করলেন এবং হাক্বীক্বী মুসলমানে পরিণত হলেন।” সুবহানাল্লাহ! (কিতাবু ফাদ্বায়িলে মাওলিদিন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৫ নং পৃষ্ঠা, রিসালাতু মাওলিদিন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৪ নং পৃষ্ঠা