1 Y

সাআয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার কারামত মুবারক

ছাত্রী নিশাতের নানী ছয় উছূলী তাবলীগের সমর্থক ছিলো। তাই উনার মায়ের প্রতিটি বিষয়ে উনার নানী বিরোধিতা করতো। এমনকি তিনি মেয়ে হিসেবে মায়ের কাছে যতটুকু স্নেহ মমতা পাওয়ার হক্কদার সেই হক টুকু সে আদায় করতো না। যখন নিজের কোন প্রয়োজন হতো তখন মেয়ের কাছে এসে প্রয়োজন মিটিয়ে চলে যেতো। এই বিষয়টি নিশাতের আম্মু সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে জানান এবং দোয়া মুবারক চান। তার কিছুদিন পর দেখা গেল উনার মা, যে সব সময় উনার বিরোধিতা করতো এবং মেয়ে হিসেবে কোন আদর, স্নেহ করত না সে মেয়ের মতো আদর
, স্নেহ করতে লাগলো এবং যদিও সে হককে গ্রহণ করেনি কিন্তু সরাসরি কোন বিরোধিতাও করত না। সুবহানাল্লাহ!

মহান আল্লাহ পাক উনার ওলীগণ উনারা মহান আল্লাহ পাক উনার তরফ থেকে বিশেষ নিয়ামতপ্রাপ্ত। উনারা বান্দার অন্তরকে নিমিষেই যেদিকে ইচ্ছা সেদিকে পরিবর্তন করতে পারেন। মহান আল্লাহপাক তিনি উনাদেরকে সেই ক্ষমতা মুবারক হাদিয়া করেছেন। অন্তর পরিবর্তন হওয়া প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
অর্থ : হযরত আবু মূসা আল আশয়ারী রদিয়াল্লাহু তা'আলা আনহু উনার থেকে বর্ণিত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, "মানুষের অন্তরের দৃষ্টান্ত হলো, তৃণ শূন্য মাঠে একটি পালকের ন্যায়। যাকে প্রচন্ড বাতাস এদিক সেদিক ঘুরিয়ে থাকে"। [আহমাদ শরীফ]

ঠিক সেইভাবে মহান আল্লাহ পাক উনার ওলিগণ উনারাও মহান আল্লাহ পাক উনার প্রদত্ত নিয়ামত মুবারক উনার বদৌলতে মানুষের অন্তর সমূহ এক নিমিষেই ঘুরিয়ে থাকেন উক্ত পালকের ন্যায়, যাকে প্রচন্ড বাতাস এদিক সেদিক ঘুরিয়ে থাকে। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনিও মহান আল্লাহ পাক উনার সেই মহান নেয়ামতপ্রাপ্ত ওলীআল্লাহ যিনি বান্দার অন্তরকে যেদিকে ইচ্ছা মুবারক করেন সেদিকে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ! সুবহানা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম!

image