✴️পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْحَيَاءَ وَالْإِيْمَانَ قَرْنَاءُ جَمِيعًا فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رُفِعَ الْآخَرُ وَفِي رِوَايَةِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ فَإِذَا سُلِبَ أَحَدُهُمَا تَبِعَهُ الآخر . (رواه البيهقي في شعب الإيمان)

হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই লজ্জা এবং ঈমান উভয়ই অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। যখন উভয়ের একটি চলে যায় তখন অপরটিও চলে যায়। আর হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বর্ণনায় এসেছে, যখন উভয়ের একটিকে ছিনিয়ে নেয়া হয় তখন অপরটিও তার অনুসরণ করে।

[বাইহাক্বী ফী শুয়াবিল ঈমান]