✴️পবিত্র হাদীছ শরীফে আরও বর্ণিত রয়েছে,

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَيَاءُ لَا يَأْتِي إِلَّا بِخَيْرٍ. (متفق عليه) وفي رواية لمسلم الحَياءُ خَيْرٌ كُلُّه.

হযরত ইমরান ইবনে হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, লজ্জাশীলতা কল্যাণ ব্যতীত কোনো কিছুই আনয়ন করে না।

[বুখারী শরীফ ও মুসলিম শরীফ)

অন্য বর্ণনায় এসেছে, লজ্জাশীলতার পুরোটাই বা সর্বাংশই উত্তম। অর্থাৎ লজ্জাশীলতার সাথে সংশ্লিষ্ট সমস্ত কিছুই উত্তম।