মহাপবিত্র ক্বওল শরীফ-১
সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের ছহীহ আক্বীদা হলো- সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক হিসেবেই সৃষ্টি হয়েছেন। সুবহানাল্লাহ!
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার সম্মানিত কিতাব মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সূরা মায়িদা শরীফ উনার ১৫নং মহাপবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “অবশ্যই মহান আল্লাহ পাক উনার তরফ থেকে তোমাদের নিকট মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক তাশরীফ মুবারক গ্রহণ করেছেন।” সুবহানাল্লাহ! অনুসরণীয় হযরত মুফাসসিরীনে কিরাম উনারা বলেন, উক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক দ্বারা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই বুঝানো হয়েছে। সুবহানাল্লাহ!

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, বাতিল ফিরক্বার লোকেরা আপত্তি তুলে যে, মহাসম্মানিত ও মহাপবিত্র সূরা মায়িদা শরীফ উনার ১৫নং মহাসম্মানিত ও মহাপবিত্র আয়াত শরীফ উনার দ্বারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বুঝানো হলেও নূর মুবারক উনার তৈরী বলা হয়নি। বরং হিদায়েতের নূর বলা হয়েছে। নাউযুবিল্লাহ!

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, বাতিল ফিরক্বার লোকদের উক্ত আপত্তি সম্পূর্ণরূপে মনগড়া, মিথ্যা, কল্পনাপ্রসূত ও দলীলবিহীন। তবে এতদিন যে বিষয়টি তারা বরাবরই অস্বীকার করেছিল তা এখন স্বীকার করতে বাধ্য হয়েছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নূর মুবারক। কিন্তু তাদের যে পূর্ব খাছলত সেটা রয়েই গেছে। ফলে তারা বলছে, উক্ত আয়াত শরীফ উনার মধ্যে উনাকে হিদায়েতের নূর বলা হয়েছে। নাউযুবিল্লাহ!

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র সূরা মায়িদাহ শরীফ উনার ১৫ নং মহাসম্মানিত ও মহাপবিত্র আয়াত শরীফ উনার মহাসম্মানিত নূর শব্দ মুবারক উনার সম্পর্কে তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ত্ববারী, তাফসীরে খাজিন, তাফসীরে মাদারিকুত তানযীল, তাফসীরে কবীর, তাফসীরে জালালাইন, তাফসীরে রুহুল মায়ানী, তাফসীর রুহুল বয়ানসহ বিশ্বখ্যাত সমস্ত তাফসীরে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, মহাসম্মানিত নূর মুবারক দ্বারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বুঝানো হয়েছে। এ বিষয়ে হযরত মুফাসসিরীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। তাই, এ বিষয়ে ইখতিলাফের কোন সুযোগ নেই।

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের যে আক্বীদা ও বক্তব্য তা হচ্ছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত নূর মুবারক উনার দ্বারা তৈরী বা সৃষ্টি। সুবহানাল্লাহ! ‘মসনদে আব্দির রাযযাক’ নামক মশহুর কিতাবে বর্ণিত আছে। হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম আমার মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক সৃষ্টি করেন। অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক হিসেবেই উনার সৃষ্টি মুবারক। সুবহানাল্লাহ!

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, হযরত আবু নাঈম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে মারফু সূত্রে বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক তিনি সবসময় আমাকে পবিত্র জিসিম মুবারক এবং পবিত্র রেহেম মুবারক উনাদের মধ্যে পবিত্রভাবে (মহাসম্মানিত নূর মুবারক হিসেবে) স্থানান্তরিত করেছেন। এর অর্থ হচ্ছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক তিনি আমাকে স্থানান্তরিত করেন অর্থাৎ আমার মহাসম্মানিত নূর মুবারক স্থানান্তরিত করেন এবং তিনি ঐ মহাসম্মানিত নূর মুবারক যাকে হযরত আদম ছফীউল্লাহ আলাইহিস সালাম তিনি আরশে মুয়াল্লা উনার পর্দা মুবারক-এ দেখেছিলেন।” সুবহানাল্লাহ!

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনাদের বর্ণনা দ্বারাই প্রতিভাত হয়েছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ওজুদ পাক বা নূরুল কুদরত অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত নূর মুবারক সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ আলাইহাস সালাম উনার মধ্যে তাশরীফ মুবারক গ্রহণ করতঃ মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক হিসেবেই তিনি যমীনে পবিত্র তাশরীফ মুবারক এনে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছুরত বা নূরে মুজাস্সাম মুবারক ধারন করেন। সুবহানাল্লাহ! আর এ কারণেই হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ‘নূরে মুজাসসাম’ বলা হয়। সুবহানাল্লাহ!

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মূল কথা হলো- মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক উনার দ্বারাই তৈরি বা সৃষ্টি। এটাই বিশুদ্ধ ও হাক্বীক্বী বর্ণনা। এটা বিশ্বাস করা সকল মু’মিন-মুসলমান উনাদের জন্য ফরয। এর বিপরীত আক্বীদাহ পোষণ করা কাট্টা কুফরী এবং সুস্পষ্ট গোমরাহী।

-০-