লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ফসফরাস বোমা নিক্ষেপ
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন, আরনুন এবং বিন্ত জুবাইল এলাকার জলপাই ও পাইনগাছের বাগান লক্ষ্য করে এসব বোমা নিক্ষেপ করা হয়।
এতে বিস্তীর্ণ এলাকায় অগ্নিকা-ের সৃষ্টি হয়েছে।
সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, নাবাতিয়েহর কাছে আলী আল-তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এছাড়া টায়ার শহরের বাইত আল-সাইয়াদ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।