আজ ছুলাছা দিবাগত সন্ধ্যায়, মাগরিবের নামাজ শেষ করে সিন্দুরখান আনজুমান ( চাপুর) থেকে একটা টমটম গাড়ি রিজার্ভ করে চাপুর সদর এ আমি ডাক্তার মুহম্মদ মুবারক হুসাইন, মুহম্মদ আব্দুর রউফ ভাই, মুহম্মদ আব্দুস সালাম ভাই, মুহম্মদ শাহিন ভাই ও কুনজবন- ইসলামপুর সুন্নতী মসজিদের খতিব হাফিজ মুহম্মদ নাহিদুল ইসলাম আকরাম ভাই সহ আমরা পাঁচ জন বড় প্রচার পত্র ও আঠালো কাগজ লাগানোর উদ্দেশ্য বাহির হই। রাত এগারোটা পর্যন্ত আমরা শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি ব্রাড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, গাওছিয়া ফাজিল মাদ্রাসা, জন পলি স্কুল, দেওয়ার সাহেব উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, দি দীপশিখা হাসপাতাল, শ্রীমঙ্গল থানা, মাস্টার বাড়ি রোড, গহু রোড, কলেজ রোড, সাব রেজিস্ট্রার অফিস, থানা মসজিদ, মৌলভীবাজার রোড, মিশন রোড, সোনামিয়া রোড, রামকৃষ্ণ রোড, বিভিন্ন মন্দির এর সামনে, সহ সব মিলিয়ে ১০০ বড় প্রচার পত্র ও ৫০ আঠালো কাগজ লাগানো হয়েছে।
এর পর সবাই মিলে ভানুগাছ রোড পানসী হোটেলে রুই মাছ দিয়ে রাতের খাবার খাই। তারপর সিন্দুরখান বাজারে আসতে আসতে আমাদের রাত ১২:৩০ মিনিট হয়ে যায়।
মহান মুর্শিদ ক্বিবলা সুলতানুল নাছির আলাইহিস সালাম উনি যেন কোন কারণ ছাড়াই আমাদের জিন্দেগীর সমস্ত গুণা গুলো ক্ষমা করে উনার মুবারক নূরুদ দারাজাত এ অনন্তকাল এর জন্য কবুল করে নেন। আমিন!

image