একবার একজন ব্যক্তি মহিলাদের যাকাত আদায় করা সম্পর্কে একটি মাসয়ালা জানতে চাইলেন। মাসয়ালাটি ছিল এরকম, যেহেতু মহিলাগণ সংসার সন্তান লালন পালন নিয়েই ব্যস্ত থাকেন এবং সব মহিলার পক্ষে নিজস্ব আয় রোজগার করা সম্ভব না। অধিকাংশ মহিলাই নিজেদের যাবতীয় খরচের জন্য আহালের প্রতি নির্ভরশীল হয়ে থাকে। সেক্ষেত্রে একজন মহিলার আহাল যদি তার আহলিয়ার অধিভুক্ত সম্পদ বা গহনার যাকাত আদায় করতে অস্বীকার করে তখন একজন মহিলার জন্য কি করণীয়? এ সমস্যার সমাধান সম্পর্কে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি যা বলেছিলেন হুবহু আমার মনে নেই তবে উনার কথা থেকে আমি যা বুঝেছিলাম তা হলো, এক্ষেত্রে মহিলাগণ নিজেদের সম্পদ বা গহনা থেকে কিছু অংশ বিক্রয় করে সেই অর্থ দিয়ে যাকাত আদায় করতে পারে। তবে সাধারণত একজন মহিলা যার অধীনে থাকবে সে (বাবা, ভাই, স্বামী বা ছেলেসন্তান) যদি তার পক্ষ থেকে আদায় করে দেয় সেটা হবে উত্তম। তাছাড়া আহালের পক্ষ থেকে এটা আহলিয়ার হক্কেরও অন্তর্ভুক্ত। এটা তাকে বুঝিয়ে বলতে হবে। তারপর মুচকি হাসি মুবারক দিয়ে বললেন, যদি এমন হয় আহাল আহলিয়াকে বলে, "তোমার যাকাত তুমিই দাও, আমি পারব না" তখন আহলিয়ার বলা উচিত হবে, "আমিই তো আমার না! আমি তো আপনার। তাহলে আমার যাকাত আদায়ের ভারও আপনার!" সুবহানাল্লাহ!

আর এটা তো বলার অপেক্ষাই রাখে না যে, এরূপ কথা যদি কোনো আহলিয়া তার আহালকে বলে তবে সে কখনো পারবে না তার আহলিয়াকে ফিরিয়ে দিতে। বরং আহলিয়ার প্রতি খুশি হয়ে তার হক্ক আদায়ে আরও উৎসাহী হয়ে উঠবে। সুবহানাল্লাহ!

image