✴️অন্য পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ زَيْدِ ابْنِ طَلْحَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِكُلِّ دِيْنِ خُلُقًا وَخُلُقُ الْإِسْلَامِ الْحَيَاءُ. (رواه مالك مرسلا وراه ابن ماجه والبيهقي في شعب الايمان عَنْ أَنَسٍ وَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا)
হযরত যায়েদ ইবনে জ্বলহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত
তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই প্রত্যেক দ্বীনেরই একটি বিশেষ স্বভাব রয়েছে, সম্মানিত দ্বীন ইসলাম উনার স্বভাব হলো লজ্জা।
[মুয়াত্তা, ইবনে মাজাহ ও বাইহাক্বী শরীফ]
যারা দ্বীন ইসলাম গ্রহণ করবে তাদের স্বভাব, লজ্জা দ্বারা সৌন্দর্যমন্ডিত হবে। কোন কাজ করার পূর্বে লক্ষ্য করবে এর ফলাফল কি দাঁড়াবে। যদি কাজটির কারণে লজ্জিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে এরূপ কাজ করা থেকে বিরত থাকতে হবে।