হযরত রাবিয়া বসরী রহ. একদিন শুকনো রুটি খাচ্ছিলেন—কোনো তরকারি নেই, শক্ত রুটি—খেতেই কষ্ট হয়। কিন্তু তিনি বারবার বলছেন—আলহামদুলিল্লাহ... আলহামদুলিল্লাহ...।
একজন জিজ্ঞেস করল, ‘এত কষ্টের খাবার খেয়েও এত শোকর কেন?’
তিনি বললেন, ‘আল্লাহ তাআলা যখন রিযিক বণ্টন করেছেন, তখন যদি আমার নামটাই না রাখতেন—তাহলে কী হতো? তিনি এত বড় মালিক—তবুও আমার নামটি রেখেছেন, আমাকে দিয়েছেন—এই জন্যই আমি শোকর করি।
সুবহানাল্লাহ! কী গভীর উপলব্ধি!